উরুগুয়ে লালকার্ড দেখার পর গোল করা কঠিন হয়ে পড়ে: দরিভাল
প্রতিপক্ষ যখন লালকার্ড পেয়ে একজন খেলোয়াড় কম নিয়ে খেলতে থাকে, তখন অন্য দল ঠিকই তার সুবিধা নেওয়ার জন্য জানপ্রাণ দিয়ে লড়াই করে যায়। কিন্তু ব্রাজিল যেন ভুলেই যেতে বসেছিল উরুগুয়ে শেষ ১৮ মিনিট ১০ জন নিয়ে খেলেছে। তারা কোনো উপায়ই খুঁজে পাচ্ছিল না, কীভাবে আক্রমণ করতে হবে। ম্যাচ শেষে এভাবেই শিষ্যদের খেলাকে মূল্যায়ন করেছেন কোচ দরিভাল জুনিয়র। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোকে বাজে ফাউল করে লালকার্ড দেখেন উরুগুয়ে ডিফেন্ডার। ৭২ মিনিটে উরুগুয়ের অর্ধে বল নিয়ে আক্রণে যাচ্ছিলেন রদ্রিগো। এমন সময় পেছন থেকে এসে রদ্রিগোকে থামানোর জন্য পায়ে আঘাত করেন নাহিতান নন্দেজ। এতে প্রথমে তাকে হলুদকার্ড, পরে ভিএআর দেখে লালকার্ড দেখানের সিদ্ধান্ত নেন রেফারি। ফলে ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে।
কোচ দরিভাল সংবাদ সম্মেলনে এসে বলেন, এই ম্যাচে অনেক বৈপরীত্য রয়েছে। কিছু সময় দুই দলই প্রয়োগিক দিক থেকে ভালো করেছে। যখনই আমরা একজন অতিরিক্ত খেলোয়াড়ের সুবিধা পেলাম, তারপরই সবকিছু কঠিন হতে লাগলো। আমরা মাঠের দুই পাশ দিয়ে আক্রমণ করতে পারছিলাম না। আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে কিছুই হয়নি। ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচ খেলবে সেপ্টেম্বরে। সেটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। ইকুয়েডরের সঙ্গে ঘরের মাঠে ও প্যারাগুয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে দরিভালের শিষ্যরা।
Aminur / Aminur
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই
ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার
কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ
ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে
মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার
শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!