গ্রাম-গঞ্জে ঘুরে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ করেন সাইকেল বাদশা
প্রাণ প্রকৃতির সবুজের ভালোবাসায় ও মায়ের অনুপ্রেরণায় ছোট বেলা থেকেই সাইকেলে করে গ্রামে-গ্রামে ঘুরে বিভিন্ন সবজির বীজ মানুষের মাঝে বিনামূল্যে বিতরন করে চলেছেন সাইকেল বাদশা (৪০)।
তার বাড়ি বেড়া উপজেলার হাটুরিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে। তিনি বাতেন মোল্লার ছেলে সাইকেল বাদশা আলম নামে পরিচিত । পেশায় তাঁত শ্রমিক হলেও সপ্তাহের ছয়দিন তাঁতের লুঙ্গি বুনন করে তা হাটে বিক্রি করে যা আয় হয় তা দিয়ে স্ত্রী ও তিন সন্তান নিয়ে সংসার চালান । সপ্তাহের প্রতি মঙ্গলবার একটি দিন তাঁতের কাজ বন্ধ থাকে এলাকায় । তাই সেই ছুটির দিনটিকে তিনি এলাকায় ঘুরে ঘুরে মানুষের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করেন। ভোর বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের বাই সাইকেল এর চার পাশে বেঁধে রাখা ছোট ছোট কৌটায় নানা প্রজাতির সবজির বীজ নিয়ে বেরিয়ে পড়েন। গ্রামের পথে চলতে গ্রামের কারো বাড়ির আঙিনায় বা পাশে সামান্য জায়গা পড়ে থাকতে দেখলেই সেই বাড়ির লোকজনকে ডেকে এনে সবজি চাষে উদ্বুদ্ধ করেন এই মানুষ টি । বিনামূল্যে তাদেরকে কুমড়া, টমেটো, লাউ শিম, শাক, পুঁইশাক, ঢ্যাঁড়স, জিঙ্গা, ডাঁটাশাক, করলা, ধুন্দল, সিম, উশি, কাটারি আনাজ, কলমিশাক, মুলা, বটবটি, পালংশাক, বেগুনসহ বিভিন্ন সবজির বীজ বিতরণ করেন। শুধু বীজ বিতরণ নয়, সেই বীজ কিভাবে বপন করতে হয় তাও তিনি শিখিয়ে দেন । কারো কোনো গাছে সমস্যা হলে সেটারও দেখাশোনা করেন তিনি নিজে থেকেই। এভাবেই আজ তিনি গ্রামের প্রান্তিক মানুষের কৃষি বন্ধু হিসেবে পরিচিতি পেয়েছেন। বাদশা আলমের নিজ উদ্যোগে ও পরিশ্রমে গ্রামের পতিত জমিতে আজ দেখতে পাওয়া যায় সবুজ শাকসবজির সমারোহ। তিনি দেশ ও জাতির জাতির কল্যাণে এই কাজ করেন বলে জানান। এছাড়াও এ কাজের জন্য তিনি পেয়েছেন নানা পুরস্কারও।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied