শাহ্জালাল ইসলামী ব্যাংকের দিনাজপুর শাখা স্থানান্তর
উন্নততর সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুনভাবে সজ্জিত শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর দিনাজপুর শাখা ০৭ জুলাই ২০২৪ইং তারিখ থেকে নতুন ঠিকানায় (ক্যাপ্টেন টাওয়ার এন্ড শপিং কমপ্লেক্স, হোল্ডিং নং-১১১০০/০, গনেশতলা, কোতয়ালী, দিনাজপুর) ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. আখতার হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের দিনাজপুর শাখার ব্যবস্থাপক জনাব চৌধুরী মোহাম্মদ শহীদুল্লাহ।
গ্রাহকদের অধিকতর উন্নত সেবা প্রদান এবং চাহিদার প্রেক্ষিতে সু-পরিসর স্পেসে শাখাটিকে স্থানান্তর করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে মেসার্স শাহ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী জনাব শাহ মোঃ মমিনুল ইসলাম, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক জনাব সৈয়দ সগীর আহমেদ এবং মোনসেফ অটো রাইস মিলের স্বত্বাধিকারী জনাব সাজ্জাদ হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানান্তরিত শাখার কার্যক্রম শুরু উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে ব্যাংকের শাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দো’য়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) জনাব কে. এম. হারুনুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, আমরা গ্রাহকদের চাহিদা ও তাদের সুবিধার্থে এই শাখাটিকে সু-পরিসর জায়গায় স্থানান্তর করেছি। আজ থেকে ১৪ বছর পূর্বে এই এলাকায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল, শুরু থেকেই দিনাজপুর শাখাটি অত্র এলাকার কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামো খাতে সাধ্যমত অবদান রেখে আসছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের জন্য সর্বত্র শাহ্জালাল ইসলামী ব্যাংকের অধিক সুনাম রয়েছে। অত্র এলাকার ক্ষুদ্র ও মাঝারী শিল্পের উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক অধিক বিনিয়োগে আগ্রহী।
বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. আখতার হোসেন বলেন, আমরা আপনাদের এলাকায় শাখা চালু করেছি আপনাদেরকে ব্যাংকিং সেবা প্রদানের জন্য। আমাদের কর্মকর্তারা সবসময় আপনাদের সার্বিক সহযোগিতা প্রদানে সদা প্রস্তুত আছে। আমরা এই ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি, আপনা
এমএসএম / এমএসএম
কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, নামী-দামি দোকানে সরবরাহ
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৬তম সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
শিশু হাসপাতালের PICU থেকে হারানো মোবাইল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর
উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র প্রতিষ্ঠায় ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি সই
টেলিটকের বাসাবো কাস্টমার কেয়ার উদ্বোধন
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘সীরাতুন নবী (সা.) ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশের প্রবৃদ্ধি ও ব্যবসায়িক আস্থা পর্যবেক্ষণে PMI
চট্টগ্রামে ফাউন্ডার্স গেট টুগেদারে স্পন্সর হিসেবে জৌদ
ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুল্লাহ ও মহাসচিব নাজমুল: নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা