অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনের কারাদণ্ড
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। রোববার (৭ জুলাই) উপজেলার ভূইয়াগাতি ফুলজোর নদীর উপর ব্রিজের নিচ এলাকা সংলগ্ন থেকে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ঝালকাঠি সদর উপজেলার মান্নান খানের ছেলে টুকু খান, মৃত খলিল খানের ছেলে খালিদ হাসান, পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার নজরুল ইসলামের ছেলে নাসির খান, ফরিদপুরের খালাসি এলাকার আবুল কাশেম ব্যপারীর ছেলে লিটন ব্যপারি, পটুয়াখালী সদর এলাকার মৃত হাফিজ তালুকদারের ছেলে নজরুল ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ফুলজোর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল তারা। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী অভিযান চালিয়ে তাদের আটক করে প্রত্যেককে পনেরো দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চলবে।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ