দেশব্যাপী ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি পাওয়া যাচ্ছে
ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি স্মার্টফোন এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে। স্থানীয়ভাবে তৈরি ওয়ানপ্লাসের দ্বিতীয় ডিভাইসটির ফিচার উন্নয়নে ব্যবহারকারীদের পছন্দকে গুরুত্ব দেয়া হয়েছে।
ওয়ানপ্লাসের জনপ্রিয় স্মার্টফোন সিরিজ নর্ড। এক্ষেত্রে ফ্ল্যাগশিপ-লেভেলের অভিজ্ঞতা নিশ্চিত করবে ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি। ডিভাইসটি সেরা মান ও সর্বোচ্চ আস্থা নিশ্চিতে বাংলাদেশ সরকারের সবরকম টেস্টে উত্তীর্ণ হয়েছে। আগ্রহী ক্রেতারা দেশের যেকোনো ওয়ানপ্লাস স্টোর থেকে ক্রয়ের পাশাপাশি দারাজ, পিকাবু, গ্যাজেট অ্যান্ড গিয়ার ও ডলবেয়ার থেকে অনলাইনে অর্ডার দেয়ার সুযোগ রয়েছে।
এ বিষয়ে ওয়ানপ্লাস বাংলাদেশ’র সিইও মেঙ্ক ওয়াং বলেন, “আমরা নর্ড সিরিজের ডিভাইসে ব্যবহারকারীর সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নর্ড সিই৪ লাইট ফাইভজি ফোনে ফ্ল্যাগশিপ-লেভেলের উদ্ভাবনী হার্ডওয়্যার ও সফটওয়্যার ফিচার ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে ওয়ানপ্লাস পণ্যের প্রতি মানুষের ভালোবাসা ও চাহিদা আমাদের এই যাত্রাকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। বাংলাদেশের মানুষের জন্য আরও অনেক প্রযুক্তি ও পণ্য নিয়ে আসবো আমরা।”
অ্যাকুয়া টাচ সহ ১২০ হার্জ সুপার-ব্রাইট ২,১০০ নিটস অ্যামোলেড ডিসপ্লে, ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সহ ৫,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ওআইএস সহ সনি লিটিয়া ৬০০ ক্যামেরার ফিচারে সমৃদ্ধ ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি ফোনটি মাত্র ২৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আগ্রহী ক্রেতারা আরও বিস্তারিত তথ্যের জন্য অফিশিয়াল ফেইসবুক পেইজ https://www.facebook.com/oneplus.bangladesh.official বা ওয়েবসাইট https://www.oneplus.com/bd ভিজিট করতে পারেন।
Sunny / Sunny
‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহারের সুযোগ
শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে আড়াই কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবা জব্দ
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ
মুন্সীগঞ্জে ভোজ্যতেলে কারচুপি ও নিবন্ধনহীন মোড়কজাত: বিএসটিআইয়ের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা
১৬১১১ নম্বরে কলে লঞ্চযাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা
দুর্গাপূজায় অপোর বিশেষ ফটোগ্রাফি ক্যাম্পেইন শুরু
আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধি দল
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৯৪তম সভা অনুষ্ঠিত
বিদেশে উচ্চশিক্ষায় ব্যাংকিং সেবা সহজ করতে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের চুক্তি
পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও বিওয়াইডির মধ্যে চুক্তি স্বাক্ষরিত: গাড়ি ক্রয়ে মিলবে বিশেষ বিনিয়োগ সুবিধা
বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন