পটুয়াখালীর বাউফলে ধর্ষণ মামলার প্রধান আসামি র্যাবের যৌথ অভিযানে ঢাকা থেকে গ্রেফতার
পটুয়াখালীর বাউফলে আলোচিত কলেজ ছাত্রী গণধর্ষণ মামালার প্রধান আসামী মোঃ বাবু মৃধা (৩২) ওরফে পিস্তল বাবুকে র্যাব-৮ ও র্যাব-১০ ঢাকার কদমতলী থানাধীন সুফিয়া হাসপাতালের সামনে থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে।
শনিবার (০৬ জুলাই) আনুমানিক সময় বিকাল ০৫ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার কদমতলী থানাথীন সুফিয়া হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার প্রধান আসামী পটুয়াখালী জেলার বাউফল থানার শাপলাখালী ইউনিয়নের মোফাজ্জেল মৃধার ছেলে মোঃ বাবু মৃধা(৩২) ওরফে পিস্তল বাবুকে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প, কোম্পানী অধিনায়ক মেজর সোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,জেলার বাউফল থানার ধর্ষিতা তরুনী (১৭) একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। ঘটনার দিন গত (১১/০৬/২৪) তারিখ সকাল আনুমানিক সাড়ে ০৮ টায় ভিকটিম কলেজে যায়। কলেজ শেষে বাড়িতে ফেরার পথে ০৩ নং আসামী সোহেল তাকে অটোরিক্সাযোগে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে রওনা হয়ে বাড়ির সামনে না নামিয়ে বাড়ি থেকে একটু দূরে আমির সিকদার এর বাড়ির সামনে নামিয়ে দেয়। সেখান থেকে ভিকটিম পায়ে হেটে রওনা হলে আসামী বাবু ও তার সহযোগী ২ নং আসামী সুমন তার পিছু নেয় এবং তাকে দাড় করিয়ে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে এবং পথরোধ করে পরবর্তীতে আসামীরা ভিকটিমকে হাত ধরে টেনে নিয়ে আমির সিকদার এর টিনশেড বসত ঘরের ভিতর নিয়ে যায়। আসামীরা উক্ত ঘরে থাকা এক মহিলাকে বের করে দিয়ে ভিকটিমকে হত্যার ভয় দেখায়। পরে ০১ নং আসামী ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ০২ নং আসামী সহ অজ্ঞাতনামা আরোও ০২ জন আসামীরা রাস্তা থেকে ০৩ নং আসামীকে ডেকে নিয়ে আসে এবং তাকে ভয়ভীতি দেখিয়ে তাকে দিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করায়। ০৩ নং আসামীকে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করানোর সময় ০১ নং আসামী ভিডিও ধারণ করে রাখে এবং উক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ০৩ নং আসামীর নিকট হতে নগদ ৪,৫০০/- নিয়ে তাদেরকে ছেড়ে দেয়। পরবর্তীতে ধর্ষিতা তরুনী বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে পটুয়াখালী জেলার বাউফল থানায় ১৪'ই জুন নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৩)/৩০ ধারায় একটি মামলা দায়ের করলে আসামী আত্মগোপনে চলে যায়, যার মামলা নং-১৯।
র্যাবের নজরে বিষয়টি আসলে র্যাব আত্মগোপনে থাকা আসামীদের গ্রেফতারের জন্য ব্যাপক ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় (০৬/০৭/২০২৪) ইং তারিখ র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল ডিএমপি, ঢাকার কদমতলী থানাথীন সুফিয়া হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস
Link Copied