কালীগঞ্জে কৃষককে জবাই করে হত্যা
ঝিনাইদহের কালীগঞ্জে আলমগীর হোসেন (২৮) নামের এ কৃষককে জবাই করে হত্যা করে দূবৃত্তরা। শনিবার রাত ৯ টার দিকে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে কে বা কাহরা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। নিহত আলমগীর উপজেলার শাহপুর গ্রামের আনোয়ার হোসেন আনুর ছেলে।
জানাজায়, শনিবার বিকালে শাহপুর গ্রামের মাঠে ঘাস কাটতে যায়। পরে রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন তাকে খুঁজতে যায়। মাঠে গিয়ে দেখতে পায় তার গলাকাটা মৃতদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, আলমগীর কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না। এমনকি কারো সাথে তার তেমন কোন দ্বন্দ্বও ছিল না।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ শুনার পর ঘটনাস্থলে গিয়ে ছিলাম। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেখান থেকে কৃষকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। এবং রাতেই তার লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
খাদ্যে ভেজাল, ভুয়া ‘ডা.’ পদবী ব্যবহার : চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা