ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই: এমপি দীপংকর


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৭-৭-২০২৪ বিকাল ৫:১৫

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাঙামটির সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার ।

তিনি বলেন, প্রকৃতিক ভারসাম্য রক্ষার্থে ও দুর্যোগ মোকাবেলায় সকলকে বৃক্ষ রোপনে এগিয়ে আসতে হবে। শুধু বৃক্ষ রোপন করলে হবে না বৃক্ষের রক্ষণাবেক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে।

রোববার (০৭ জুলাই) বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই সংযোগ সড়ক লাভ পয়েন্ট এলাকায় রাঙামাটিতে দুর্নীতি দমন কমিশন ও রাঙামাটি বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জাহিদ কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাসহ গণমাধ্যম কর্মীরা।

আলোচনা সভা শেষে রাঙামাটি কাপ্তাই সংযোগ সড়কের পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন অতিথিরা।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত