ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

শীঘ্রই বাংলাদেশের বাস্তায় নামবে বিওয়াইডি সিল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৭-৭-২০২৪ বিকাল ৭:৩২

পৃথিবীকে আরও সবুজ করে তোলা ও নির্মল বায়ু নিশ্চিতে নিজেদের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বিওয়াইডি। এরই প্রতিফলন হিসেবে শিগগিরই বাংলাদেশের রাস্তায় নামবে নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) বিওয়াইডি সিল। বৈশ্বিকভাবে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার প্রত্যয়ে কাজ করছে বিওয়াইডি। আর তারই ধারাবাহিকতায়, দেশে বৈদ্যুতিক গাড়ির নতুন যুগের সূচনা করবে বিওয়াইডির স্পোর্টস সেডান বিওয়াইডি সিল। 

এনইভি ও বৈদ্যুতিক ব্যাটারির ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি গত ০২ মার্চ বাংলাদেশে এর ফ্ল্যাগশিপ মডেলের গাড়ি বিওয়াইডি সিল উন্মোচন করে। দেশের গাড়িপ্রেমীরা এরপর থেকে আকর্ষণীয় এই সেডান গাড়িটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অগ্রিম বুকিং করা গাড়িগুলো প্রথম ব্যাচের ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে; গাড়িটি বাংলাদেশের সড়কে খুব শীঘ্রই দেখা যাবে। 

এ বিষয়ে সিজি রানার বাংলাদেশ লিমিটেডের পরিচালক আমিদ সাকিফ খান বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব নিশ্চিত করাই বিওয়াইডি’র প্রতিশ্রুতি; যেখানে বর্তমানে আমাদের লক্ষ্য বিশ্বের তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনা। এক্ষেত্রে আমাদের বিশ্বাস, বৈদ্যুতিক গাড়ির (ইভি) বহুল ব্যবহার এই লক্ষ্যপূরণে বেশ ভালোভাবেই কার্যকর হবে। বিওয়াইডি সিল নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশে এ ধরনের উদ্যোগ কেবল যাত্রা শুরু করলো; সামনে আরও বহুদূর যাওয়া বাকি।”

বিওয়াইডি সিলে রয়েছে অনবদ্য ডিজাইন, দীর্ঘপথ পাড়ি দেয়ার সক্ষমতা (লং ড্রাইভিং), নিখুঁত পরিচালনা (স্মুথ হ্যান্ডলিং) এবং সর্বাধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা ফিচারের সমন্বয়। এর এক্স-আকৃতির সামনের অংশ, স্ট্রিমলাইনড ডাবল ইউ-আকৃতির লাইট ক্লাস্টার এবং প্যানোরামিক রুফসহ স্পোর্টি ও অ্যারোডায়নামিক ওশান-ইন্সপায়ারড ডিজাইন বিওয়াইডি সিলকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত