ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে চালু হলো কিউআর কোড যুক্ত সনদ


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ৮-৭-২০২৪ দুপুর ১:৪১

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন পরিষদে চালু হয়েছে কিউআর কোড যুক্ত অনলাইন সনদ ব্যবস্থাপনা সিস্টেম। ওয়ারিশ সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদসহ অন্যান্য সনদ যেন কেউ জাল করতে না পারে এবং সেবা প্রার্থীগণ যেন হয়রানির শিকার না হন সে লক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে চালু করা হল এই সিস্টেম।

রোববার (৭ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এ সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন  চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ এস.এম আল মামুন।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আরিফুল আলম রাজু, সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য এস.এম আল মামুন বলেন, এলাকায় যত সমস্যা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে জাল সনদ। এই সনদ নিয়ে হয়রানির শেষ নেই। কিউআর কোড যুক্ত সনদ প্রদান করলে এই ঝামেলা অশান্তি অনেকাংশেই কমে যাবে। নিজেদের নিয়মিত দায়িত্বের বাইরে এসে সীতাকুণ্ডবাসীকে হয়রানি মুক্ত করতে এসিল্যান্ড, ইউএনও মিলে যে অনলাইন কিউআর কোড যুক্ত সনদ ব্যবস্থা চালু করলেন এজন্য আমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুফল এ অনলাইন পদ্ধতি। এটি কাজে লাগিয়ে আমরা স্মার্ট বাংলাদেশের পথে আরো এগিয়ে গেলাম।

অনুষ্ঠানের সভাপতি ইউএনও কে.এম রফিকুল ইসলাম বলেন, ওয়ারিশ সনদ নিয়ে বাণিজ্যের অভিযোগ অহরহ। এসব বন্ধে কিউআর কোড সংবলিত সনদ ব্যবস্থা কাজে আসবে।

সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন বলেন, এখন থেকে সেবা প্রার্থীগণ www.sitakunda.prottoyon.net ওয়েবসাইট থেকে কিউআর কোড যুক্ত সনদের জন্য আবেদন করতে পারবেন। সনদে ব্যবহৃত কিউআর কোড স্ক্যান করে সনদটি জাল কিনা যাচাই করতে পারবেন। এছাড়াও ওয়েবসাইট থেকে সনদ/প্রত্যয়ন নম্বর ব্যবহার করে সনদ/প্রত্যয়ন যাচাই করা যাবে।

তিনি বলেন, এই সনদ ব্যবস্থা বাস্তবায়নে পৌর মেয়র এবং সকল চেয়ারম্যান আন্তরিক সহযোগিতা করেছেন। তাই তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

এমএসএম / এমএসএম

নোয়াখালীতে চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড

টুঙ্গিপাড়ায় প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, বিতরণ হলো ঋণ ও গাছের চারা

সুস্থতার আনন্দে চিকিৎসকের জন্য মিষ্টি উপহার

মাদকাসক্ত ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া করছিলেন বাবা; ইটের আঘাতে মৃত্যু

ঘোড়াঘাটে সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ

গজারিয়ায় মাদকসহ আটক-১ মোবাইল কোর্ট পরিচালনায় ১ মাসের কারাদণ্ড

চট্টগ্রামে সল্টগোলা রেলক্রসিং স্ট্যান্ড রোডে স্লুইস গেটের উদ্বোধন

দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন শামীমা সুলতানা বারী

লোহাগড়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরবাড়ি চাপা, শিশুর মৃত্যু, আহত ১

মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

সাভারে ব্যবসায়ীকে অপহরণ-নির্যাতনের ভিডিও ভাইরাল, থানায় অভিযোগ

গ্রামীণফোনের কর্মী গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ