বালাগঞ্জে আশ্রয়কেন্দ্রে আর্থিক সহায়তা প্রদান
দ্বিতীয় দফার বন্যায় প্লাবিত বালাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন। এতে বেড়েছে জনদুর্ভোগ, বন্যার্থরা আশ্রয় নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। তাদের সহায়তা করতে এগিয়ে আসেন বালাগঞ্জের এক ধনাঢ্য ব্যাক্তি। তবে তিনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তার পক্ষে বালাগঞ্জ সরকারি দ্বারকা নাথ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল আমিনের মাধ্যমে বালাগঞ্জ উপজেলা সদরের ৩টি আশ্রয়কেন্দ্রে ১২০ পরিবার কে আর্থিক অনুদান প্রদান করেন।
মঙ্গলবার (০৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় বালাগঞ্জ সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়, তয়রুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, রাধাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আশ্রিত ১২০টি পরিবারকে ৫০০টাকা করে মোট ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ সরকারি দ্বারকা নাথ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, তয়রুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক, বালাগঞ্জ সরকারি দ্বারকা নাথ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল আমিন, সহকারি শিক্ষক ও সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত