সিংগাইরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভাঙ্গন ও বন্যার শঙ্কা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাশ দিয়ে বয়ে গেছে খড়স্রোতা নদী কালিগঙ্গা। গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টি আর উজান থেকে বয়ে আসা বন্যার পানিতে কালিগঙ্গার নদীর পানি বৃদ্ধি পেয়ে এখন তা উপচে পড়ছে আশপাশের নিম্নাঞ্চলে। পাশাপাশি দেখা দিয়েছে প্রবল স্রোত। প্রবল স্রোত আর উত্তাল ঢেউয়ের কারণে সিংগাইর উপজেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কালিগঙ্গা নদী তীরবর্তী কয়েকটি ইউনিয়নে ভাঙ্গন শুরু হয়েছে।
উপজেলার চান্দহর, চারিগ্রাম, জামশা ইউনিয়নের বিভিন্ন নদী তিরবর্তী এলাকা রয়েছে ভাঙ্গনের কবলে। এসব ইউনিয়নের বরাটিয়া, দক্ষিণ চারিগ্রাম, পাড়াগ্রাম, সিরাজপুর, বালুরচর, পূর্ব জামশা, মাটিকাটা, গোলাই ও বরুন্ডিসহ আশপাশের এলাকা রয়েছে ভাঙ্গনসহ বন্যার শঙ্কায়। এছাড়াও উপজেলার আরও কয়েকটি অধিকতর নিচু এলাকায় টানা কয়েকদিনের বৃষ্টিতেই ফসলের খেত ডুবে গেছে পানিতে। বন্যার বান এসে ধাক্কা দিতেই পানিতে থৈ থৈ করবে চারপাশ।
সরেজমিনে বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, কালিগঙ্গার পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ভাঙ্গন ও বন্যা আতঙ্কে থাকতে হয়। জামশা এলাকার রুহুল আমিন, গোলাই এলাকার আজমত আলী বলেন, বন্যা আইলে আমরা ভয়ে থাকি অনেক গ্রাম ভাইঙ্গা নিয়ে গেছে কালিগঙ্গায়। তাই আগের বছর সাবেক উপজেলা চেয়ারম্যান হান্নান আমাগো এলাকায় বস্তা ফেলাইয়া দিয়া বড়ই উপকার করছে।
সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু বলেন, সরকার বন্যায় আগাম প্রস্তুতি নিয়ে আছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যায় উর্ধতন কর্মকর্তাদের সাথে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা
রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা