গাজীপুরে মাটি খুঁড়তেই পাওয়া গেল ১০টি গ্রেনেডসদৃশ বস্তু
গাজীপুর নগরের দক্ষিণ ছায়াবীথি আবাসিক এলাকায় একটি ভবনের নির্মাণকাজের জন্য মাটি খুঁড়তে গিয়ে গ্রেনেডসদৃশ বস্তু পাওয়া গেছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে জায়গাটি নিরাপত্তা বলয়ে ঢেকে রেখেছে পুলিশ। চলছে নিষ্ক্রিয়করণের কাজ।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি দক্ষিণ ছায়াবীথির স্থানীয় আবুল কাশেম বাড়ি নির্মাণকাজ শুরু করেছেন। ভবনের পাইলিং নির্মাণের জন্য কয়েক দিন ধরেই চলছে মাটি খননের কাজ।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি দক্ষিণ ছায়াবীথির স্থানীয় আবুল কাশেম বাড়ি নির্মাণকাজ শুরু করেছেন। ভবনের পাইলিং নির্মাণের জন্য কয়েক দিন ধরেই চলছে মাটি খননের কাজ।
সোমবার সকালে খনন করতে আসেন শ্রমিকেরা। খননের একপর্যায়ে ৮ থেকে ১০টি গ্রেনেডসদৃশ বস্তু পাওয়া যায়। ঘটনাটি দেখে শ্রমিকেরা ভয় পেয়ে যান। পরে খবর দিলে পুলিশ এসে জায়গাটি নিজেদের নিয়ন্ত্রণে নেন
নির্মাণশ্রমিক মো.শফিকুল ইসলাম বলেন, ‘আজ সকাল ৭টা থেকে আমরা ১৩ জন শ্রমিক ভবনের পাইলিংয়ের জন্য মাটি খনন করছিলাম। সকাল সাড়ে ৮টায় ৪ ফুট মাটি খনন করার একপর্যায়ে হঠাৎ কোদালে শক্ত জিনিস টের পাই। পরে মাটি সরিয়ে একটি কলস পাই, কলসের মধ্যে ৮ থেকে ১০টি কালো বস্তু ছিল। পরে বিষয়টি বাড়ির মালিককে জানাই। বাড়ির মালিক পুলিশকে খবর দেন।’
বাড়ির মালিক আবুল কাশেম বলেন, ‘আমরা পুরো ঘটনা দেখে ভয় পেয়ে যাই। পরে পুলিশ এসে এগুলো গ্রেনেড বলে জানায়। এখন পুরো জায়গা তাদের নিয়ন্ত্রণে নিয়েছে।’
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউল বলেন, ‘প্রাথমিকভাবে তদন্তে আমাদের কাছে এসব গ্রেনেড বলে মনে হয়েছে। আমরা ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি, তারা এরই মধ্যে ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। আমরা পুরো এলাকা নিরাপত্তা বলয়ে ঢেকে রেখেছি।’

এমএসএম / এমএসএম
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা
মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত
মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন
Link Copied