ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ধামরাইয়ে প্রেমিকের সাথে পার্কে বেড়াতে এসে ধর্ষিতা হলো আশুলিয়ার কলেজ ছাত্রী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-৭-২০২৪ দুপুর ১:৩০
ঢাকার ধামরাইয়ে প্রেমিকের সাথে  পার্কে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজ ছাত্রী। সোমবার বিকালে এ ধর্ষণের ঘটনাটি ঘটেছে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সিতি এলাকায় আলাদিন পার্ক এন্ড রিসোর্টে এ ধর্ষণের ঘটনায় ধর্ষিতা ওই কলেজ ছাত্রী বাদী হয়ে ধামরাই থানায়   একটি অভিযোগ দায়ের করেছেন ধর্ষক ওই প্রেমিকের বিরুদ্ধে। ওই প্রেমিকের নাম মোহাম্মদ ইমরান ইসলাম। তিনি আশুলিয়া থানার আশুলিয়া  এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 
 
এ ব্যাপারে ধর্ষিতা ওই কলেজ ছাত্রী বলেন,ইমরানের সাথে আমার দুই বছর যাবৎ প্রেম ভালবাসা চলে আসছে। আমি সরল বিশ্বাসে  সোমবার বিকাল পাঁচটার দিকে তার সঙ্গে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সিতি এলাকাস্থ  আলাদিন পার্ক এন্ড রিসোর্টে বেড়াতে আসি। এরপর সে ওই পার্কের রিসোর্টের একটি কক্ষে আমাকে নিয়ে যায়। আমার ইচ্ছার বিরুদ্ধে সে আমার নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ লুটে নেয়।
সে তার  মনবাসনা পূরণ  করে আমাকে একা রেখেই সে ওই রিসোর্টের ভেতর থেকে  চলে যায়। আমি নিরুপায় হয়ে ধামরাই থানায় এসে তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করি। আমি তার সর্বোচ্চ শাস্তি ও দৃষ্টান্তমূলক বিচার চাই। যা দেখে সমাজের অন্য দশজন ছেলে মেয়ে এমন পরিস্থিতির শিকার না হয়। 
 
এ ব্যাপারে ধামরাই থানার ডিউটি অফিসার এএসআই হারুনুর রশিদ বলেন,আলাদিন পার্কে প্রেমিক কর্তৃক প্রেমিকা কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
এ ব্যাপারে আলাদিন পার্ক এন্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচাল মোহাম্মদ আলাউদ্দিন বলেন,পার্কে বিভিন্ন বয়সের মানসী চিত্ত বিনোদনের জন্য বেড়াতে আসেন। যারা রিসোর্ট এর রুম ভাড়া নেয় তারা স্বামী পরিস্থিতির পরিচয়েই ভাড়া নেয়। এতে আমাদের কি করার আছে। এখান থেকে চলে যাওয়ার পর বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপিত হয়। কিন্তু কেউ রিসোর্ট এর ভিতরে থাকাকালীন আমাদের আমাদের কাছে কোন প্রকার অভিযোগ করে না। কাজেই আমরা এ বিষয়ে কোন প্রকার ব্যবস্থা নিতে পারি না। 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার