উলিপুরে রাসেল ভাইপার আতঙ্কে পিটিয়ে মারা হলো ‘পাহাড়ি বোরা’ সাপ
কুড়িগ্রামের উলিপুরে রাসেল ভাইপার আতঙ্কে পিটিয়ে মেরে ফেলা হলো ‘পাহাড়ি বোরা’ নামের সাপকে । ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (৯ জুলাই) সকালে উপজেলার তিস্তা নদী বেষ্টিত থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর শেখের খামার এলাকায়।
স্থানীয় যুবক ওবায়দুল ইসলাম (৩২) ও আবু সাঈদ (২৮) জানান, তারা সকালে তিস্তা নদীর তীরে পানি দেখতে যান। এসময় তিস্তা নদীর ভাঙ্গনরোধে তীরে ফেলানো জিও ব্যাগের উপর একটি সাপ দেখতে পান। তারা সাপটিকে রাসেল ভাইপারের বাচ্চা সন্দেহে পিটিয়ে হত্যা করেন। এরপর মৃত সাপটিকে স্থানীয় পাকার মাথা নামক বাজারে নিয়ে আসেন। রাসেল ভাইপার সাপকে পিটিয়ে হত্যার খবর মহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে সবার মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। রাসেল ভাইপার সাপটিকে এক নজর দেখার জন্য সবাই ভিড় করতে থাকেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা বন কর্মকর্তা।
এলাকাবাসী আব্দুল জলিল (৫৫), জয়নাল (৬১), হান্নান (৪৮), আমিনুল (২২)সহ অনেকে জানান, রাসেল ভাইপার সাপকে পিটিয়ে হত্যার খবর পেয়ে আমরা তা দেখার জন্য আসি। সাপটি লম্বায় প্রায় তিন ফিট। হুবহু রাসেল ভাইপার সাপের মত দেখতে। পরে বন কর্মকর্তা সবাইকে জানান এটি ‘পাহাড়ি বোরা’ সাপ, রাসেল ভাইপার নয়। এ সময় সাপটিকে মাটিতে গর্ত করে ঢেকে রাখা হয়।
উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক জানান, রাসেল ভাইপার সন্দেহে মেরে ফেলা আসলে সেটি আসলে এটি ‘পাহাড়ি বোরা’ সাপ। এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে। যেহেতু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে তাই সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি