ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

করোনায় স্কুলছাত্র এখন চা বিক্রেতা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২২-৮-২০২১ দুপুর ৩:৫৩

চা খাবেন, চা। ভাই এক কাপ চা খান না। খুব ভালো চা ভাই। এভাবেই চা খাবেন, চা খাবেন বলে এক দোকান থেকে অন্য দোকানে চায়ের ফ্লাস্ক নিয়ে ঘুরছে এক শিশু। মায়াভরা শিশুটিকে দেখলেই চা খাওয়ার মন না চাইলেও অনেক দোকানদার শিশুটির কাছ থেকে চা কিনে পান করেন। বলছিলাম মোস্তাখার মিয়া (১০) নামে এক শিশুর কথা। সে মৌলভীবাজারের জুড়ী উপজেলার স্থানীয় হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

করোনার করাল থাবায় দীর্ঘ ১৮ মাস যাব‍ৎ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের নিম্নআয়ের পরিবারের শিক্ষার্থীরা পরিবারের বাড়তি আয়ের আশায় নেমেছে রোজগারে। মোস্তাখার মিয়াও দিনমজুর বাবাকে সহায়তা করার জন্য হাতে নিয়ে ঘুরছে চায়ের ফ্লাস্ক।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৯০-১০০ কাপ চা বিক্রি করে সে। প্রতি কাপ চায়ের দাম ৫ টাকা। এ হিসাবে প্রতিদিন ৪৫০ থেকে ৫০০ টাকার চা বিক্রি করে সে। সারাদিন চা বিক্রি করে সে অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্ত শরীরে রাতে আর পড়ালেখায় মন বসে না তার। ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে পরের দিন চা বিক্রির আশায়।

উপজেলার রেলস্টেশনসংলগ্ন ভাড়া বাসায় থাকে মোস্তাখারের পরিবার। ৭ সদস্যের পরিবার চলে তার বাবা দুলাল মিয়ার ছোটখাটো ভাঙ্গারি (পুরাতন মালামাল) ব্যবসায়। মা বেদনা বেগম একজন গৃহিণী। বাড়ির কাজের পাশাপাশি তিনি প্রতিদিন কয়েকবার মোস্তাখারকে চা তৈরি করে দেন।

মোস্তাখারের বাবা দুলাল মিয়া বলেন, তাদের দেশের বাড়ি শায়েস্তাগঞ্জে। জীবন-জীবিকার তাগিদে তারা জুড়ীতে বসবাস করছেন।

জুড়ী বাজারের সিদ্দিক বীজ ঘরের মালিক ব্যবসায়ী সিদ্দিকুর রহমান বলেন, প্রতিদিনই সে কয়েকবার চায়ের ফ্লাস্ক নিয়ে আমাদের কাছে আসে। চা খাওয়ার জন্য আমাদের অনেক অনুরোধ করে। তাকে দেখে মায়া লাগে তাই অনেক সময় মন না চাইলেও তার কাছ থেকে চা কিনে আমরা অনেকেই পান করি।

মোস্তাখারের বাবা দুলাল মিয়া বলেন, আমি গরিব হলেও ছেলেকে পড়াতে চাই। কিন্তু স্কুল বন্ধ থাকায় তাকে এখন চা বিক্রির কাজে দিয়ে রেখেছি। সে চা বিক্রি করা যা আয় করে তা আমাদের পরিবারের অনেক উপকারে আসে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর চা বিক্রি করা খুবই মর্মান্তিক একটি বিষয়। আমরা খবর নিয়ে তাকে যথাসাধ্য সহায়তা করার চেষ্টা করব।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী