ঈশ্বরগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজার সংলগ্ন এলাকার ময়ময়নসিংহ- কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে শর্শী নামক স্থানে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, উপজেলার লক্ষীগঞ্জ বাজার হতে ব্যাটারি চালিত একটি ইজি বাইক ঈশ্বরগঞ্জ আসার পথে কিশোরগঞ্জ থেকে আসা একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ইজি বাইকটি উল্টে সড়কের নিচে পড়ে যায়। এসময় ইজি বাইক চালক চরশিহারি গ্রামের আব্দুল কুদ্দুস তালুকদারের ছেলে তসলিম মিয়া (২৮) ও জাটিয়া ইউনিয়নের চরপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে আরিফুজ্জামান (২০) ঘটনাস্থলে মারা যায়।
এছাড়াও দূর্ঘটনায় আহত দুজন হলেন কাহেদ গ্রামের আব্দুল হেকিমের ছেলে এমদাদুল হক (৪০) ও নশতি গ্রামের আব্দুল খালেকের স্ত্রী জাহানারা বেগম (৩৫)। আহতদের আশংকা জনক অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেয়ার পর তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ট্রাক ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল করা হচ্ছে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
জুড়ী বড়লেখার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে রূপরেখা তৈরি করা হয়েছে- এমপি মিঠু
নবীনগরে ইউপি চেয়ারম্যান ও ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি-মাদকের অভিযোগ
বাগেরহাটে গান গাইতে না পারায় শিক্ষকের লাঠির প্রহারে শিক্ষার্থী আহত, বিচার দাবি অভিভাবকের
পাঁচবিবিতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা
পাঁচবিবিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক-১
"রাণীনগরে বিদ্যুৎতের যাওয়া আশাই উৎপাদনে ব্যাহত ধানের ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা চাষীদের
ঘোড়াঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের
নেত্রকোণার কেন্দুয়ায় অপহৃত রাকিবুলকে উদ্ধারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রশাসক নিয়োগ স্থগিত করে হাইকোর্টের রুল
সাতকানিয়ার কেঁওচিয়া বন গবেষণা কেন্দ্রের ২০০ একর বনভূমি উদ্ধার