ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীর সরলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৯-৭-২০২৪ বিকাল ৫:২

চট্টগ্রামের বাঁশখালীর সরলে পুকুরের পানিতে ডুবে মোঃ আবির নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

৯ জুলাই (মঙ্গলবার) দুপুর আনুমানিক সাড়ে ১১ টার দিকে উপজেলার ৭ নং সরল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকায় পরিবারের সকলের অগোচরে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। মৃত্যু বরণকরা মোঃ আবির ওই এলাকার মোঃ হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, শিশুটির মা রান্নাঘরে দুপুরের খাবার তৈরি কাজে ব্যস্ত ছিলো, পরিবারের সকলের অগোচরে শিশু আবির ঘরের পার্শ্ববর্তী পুকুরের  পানিতে পড়ে যায়, এতে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে তার স্বজনরা বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু আবিরকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে ডিউটিরত চিকিৎসক ডা. হামিদা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, আমার বাড়ীও সরল ইউনিয়নে, পুকুরের পানিতে ডুবে যাওয়া শিশু আবিরকে হাসপাতালে আনা হয়েছিল, ইসিজিসহ পরীক্ষা করে দেখে নিশ্চিত হয়েছি শিশুটি বেঁচে নেই, মুলত শিশুটি হাসপাতালে আনার আগেই মৃত্যু বরণ করেছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির