সিসিএন বিশ্ববিদ্যালয়ের স্প্রিং ২০২৪ সেমিস্টারের ফলাফল প্রকাশ
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্প্রিং ২০২৪ সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সকালে কুমিল্লার প্রাচীন সভ্যতার অনন্য নিদর্শন ও প্রত্ন সম্পদে সমৃদ্ধ কোটবাড়ি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশে ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিএন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের, লিবারেল আর্টস অনুষদের ডিন ড. আলী হোসেন চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) (অবৈতনিক) ইফতিখারুল ইসলাম চৌধুরী সিয়ামের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ বিভাগভিত্তিক ফলাফলের পরিসংখ্যান আনুষ্ঠানিকভাবে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। এই সেমিস্টারের ফলাফলে সর্বমোট ২৫ জন শিক্ষার্থী জিপিএ ৪.০০ এর মধ্যে জিপিএ ৪.০০ প্রাপ্ত হওয়ায় তাদের অভিনন্দন ও সনদপত্র প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা