সীতাকুণ্ডে বিভিন্ন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের সীতাকুণ্ডে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১১টি ব্যাবসায়িক প্রতিষ্ঠান কে মোট ১ লক্ষ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।মঙ্গলবার (৯ জুলাই) সকালে ১০ টার সময় উপজেলার পৌরসভার এলাকায় এই অভিযান পরিচালানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কে. এম. রফিকুল ইসলাম।
জানা যায় ,বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে হার্ডওয়্যারের ড্রিলিং লাইসেন্স না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬, এর (৩) ধারায় ৭টি হার্ডওয়্যারের দোকানকে যথাক্রমে- ফজলে ট্রেডিংকে দশ হাজার , শিবুলী হার্ডওয়ারকে দশ হাজার , সীতাকুণ্ড হার্ডওয়্যারকে দশ হাজার , আলী ইলেক্ট্রিককে দশ হাজার, নাজমা ইলেক্ট্রিককে দশ হাজার , রুমা হার্ডওয়্যারকে দশ হাজার টাকা; মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য মজুদ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৩৮,৪৪,৪৫,৫১) ধারায় ৪টি মুদি দোকানকে যথাক্রমে- জাহাঙ্গীর এন্টারপ্রাইজকে দশ হাজার, প্রীতি এন্টারপ্রাইজকেদশ হাজার , জাফর স্টোরকে দশ হাজার , মদিনা এন্টারপ্রাইজকে দশ হাজার,টাকা এবং প্রকাশ্যে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করার অপরাধে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার/ নিয়ন্ত্রনণ আইন-২০০৫ এর (৫) ধারায় ২টি ডিপার্টমেন্টাল ষ্টোরকে যথাক্রমে- প্রীতি এন্টারপ্রাইজকে পাঁচ হাজার জাফর স্টোরকে পাঁচ হাজার টাকাসহ মোট ১১টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১ লক্ষ দশ হাজর টাকা জরিমানা করা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কে. এম. রফিকুল ইসলাম বলেন, হার্ডওয়্যারের ড্রিলিং লাইসেন্স না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬, এর (৩) ধারায় ৭টি হার্ডওয়্যার ও ৪টি মুদি দোকনসহ মোট এগারোটি প্রতিষ্ঠানকে এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উক্ত প্রতিষ্ঠান কে দ্রত এসব লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
লামায় উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
নোয়াখালীতে চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড
টুঙ্গিপাড়ায় প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, বিতরণ হলো ঋণ ও গাছের চারা
সুস্থতার আনন্দে চিকিৎসকের জন্য মিষ্টি উপহার
মাদকাসক্ত ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া করছিলেন বাবা; ইটের আঘাতে মৃত্যু
ঘোড়াঘাটে সুদের টাকা না পেয়ে অটো ভ্যান আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ
গজারিয়ায় মাদকসহ আটক-১ মোবাইল কোর্ট পরিচালনায় ১ মাসের কারাদণ্ড
চট্টগ্রামে সল্টগোলা রেলক্রসিং স্ট্যান্ড রোডে স্লুইস গেটের উদ্বোধন
দক্ষতা, সততা ও সুনামের সঙ্গে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন শামীমা সুলতানা বারী
লোহাগড়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে ঘরবাড়ি চাপা, শিশুর মৃত্যু, আহত ১
মুকসুদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত