বালাগঞ্জের জুনেদ ওয়াহিদের “ময়না গো” গান আলোড়ন সৃষ্টি করেছে
সিলেট, যুক্তরাজ্য সহ অসংখ্য তরুণের উন্মাদনার নাম সংগীতশিল্পী বালাগঞ্জের কৃতিসন্তান জুনেদ ওয়াহিদ। তার গান ব্যাপক জনপ্রিয়তা পায় বিভিন্ন মাধ্যমে। এর আগে তাঁর কণ্ঠে “আমরা হখল বালাগঞ্জী” গানে ফুটে ওঠেছিলো শীতলপাটি আর কুশিয়ারার তীরবর্তী বালাগঞ্জ। তার গান বাঁধভাঙা উচ্ছ্বাস আর সীমাহীন উল্লাস নিয়ে বাজতে থাকে শ্রোতাদের মনের ভেতরে।
গেল তিন সপ্তাহ আগে জনপ্রিয় সংগীতশিল্পী জুনেদ ওয়াহিদের কথা ও সুরে “ময়না গো” নামীয় সিলেটি নতুন আরেকটি গান রিলিজ হয়েছে। যা ইতিমধ্যে দেশ বিদেশে ব্যাপক সাড়া ফেলেছে। যা ইতিমধ্যে লাখ লাখ মানুষের শুনেছেন। এই গানে মডেলিং হয়েছে বাংলাদেশ, ইতালি এবং যুক্তরাজ্যে। গানটির মডেলিং করেছেন নতুন প্রজন্মের অভিনেত্রী সুমাইয়া ইসলাম এবং সোহান।
“ময়না গো” নামীয় সিলেটি রোমান্টিক গানটি ভিআইপি ফ্লিম ক্লাব (ইউকে) এর আর্থিক সহযোগীতায় তিনটি দেশের (বাংলাদেশ, ইতালি এবং যুক্তরাজ্যে) যৌথ প্রযোজনায় নির্মিত শীতলপাটির বালাগঞ্জের কৃতিসন্তান সিলেটের গর্ব জুনেদ ওয়াহিদ-এর লিখা ও সুরে এই গানটি প্রকাশ পেয়েছে। জুনেদ ওয়াহিদ এর সঙ্গে এ গানে ইংলিশ র্যাপ করেছেন বিলেতে থাকা আরেক শিল্পী মৌ মানি।কম্পোজে রয়েছেন ঢাকার গুণী মিউজিক ডিরেক্টর আবরার ফাহিম, ক্যামারায় ভিআইপি ফ্লিম ক্লাব (ইউকে) রাকিন ফ্লিমন্স, মীরইয়ামিন এবং ফাহিম।
উল্লেখ্য যে, সংগীতশিল্পী জুনেদ ওয়াহিদ আধ্যাত্মিক জগতের গুণী শিল্পী পাগল হাসানের খুব স্নেহের একজন প্রিয় মানুষ ছিলেন। জুনেদ ওয়াহিদ বর্তমানে ইতালিতে রয়েছেন। তিনি বলেছেন, দর্শকের চাহিদা অনুযায়ী বাংলা সহ ইতালিয়ান ভাষায়ও গান করবেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত