ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণ করে তিনজন প্রবাসীর স্বজন জিতবেন ১ লাখ টাকা করে বোনাস, ১১০ জন পাবেন ৫ হাজার টাকা করে বোনাস

‘ট্যাপট্যাপ সেন্ড’ থেকে বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে লাখ টাকা জেতার সুযোগ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-৭-২০২৪ বিকাল ৬:৩৩

বিশ্বের ১৫টি দেশ থেকে আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘ট্যাপট্যাপ সেন্ড’ এর মাধ্যমে পাঠানো সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স সরাসরি বিকাশ অ্যাকাউন্টে গ্রহণ করে প্রতি মাসে একজন প্রবাসীর স্বজন পেতে পারেন ১ লাখ টাকা বোনাস। পাশাপাশি, প্রতি সপ্তাহে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী ১০ জন গ্রাহক পাচ্ছেন ৫,০০০ টাকা করে বোনাস। ব্যাংকিং চ্যানেল হয়ে বৈধপথে রেমিটেন্স পাঠানোকে আরও উদ্বুদ্ধ করতেই ট্যাপট্যাপ সেন্ড ও বিকাশ-এর এই যৌথ ক্যাম্পেইনটি শুরু হয়েছে ৮ই জুলাই এবং চলবে ৩০শে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত। ট্যাপট্যাপ সেন্ড এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, পর্তুগাল, জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া সহ ১৫টি দেশ থেকে প্রবাসীরা দেশে থাকা স্বজনের বিকাশ অ্যাকাউন্টে যেকোনো অংকের রেমিটেন্স পাঠাতে পারছেন কোনো খরচ ছাড়াই।

বোনাস অফারটি পেতে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে কমপক্ষে দুইবার ১০ হাজার টাকা করে বা তার বেশি রেমিটেন্স পাঠাতে হবে প্রবাসীদের। ক্যাম্পেইন চলাকালীন একজন রেমিটেন্স গ্রহণকারী একবারই ১ লাখ টাকা বোনাস জিততে পারবেন। এছাড়াও, মাসে একবার এবং তিন মাসে সর্বোচ্চ তিনবার সাপ্তাহিক বোনাস জেতার সুযোগ থাকছে বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স গ্রহণকারীদের জন্য। সাপ্তাহিক ও মাসিক উভয় ক্ষেত্রেই সপ্তাহ শেষ হওয়ার ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে বিজয়ী গ্রাহকরা বোনাস পেয়ে যাবেন৷

ট্যাপট্যাপ সেন্ড থেকে বৈধপথে পাঠানো রেমিটেন্সের উপর হাজারে ২৫ টাকা সরকারি প্রণোদনাসহ পুরো অর্থ ব্যাংকিং চ্যানেল হয়ে মুহূর্তেই নিজেদের বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন দেশে থাকা প্রবাসীর স্বজনেরা। পাশাপাশি, ট্যাপট্যাপ সেন্ড-এর মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে পাওয়া যাচ্ছে সেরা এক্সচেঞ্জ রেট। এসব সুবিধার কারণে ট্যাপট্যাপ সেন্ড-এর মাধ্যমে বিকাশ-এ রেমিটেন্স পাঠানোর এই সেবা দ্রুতই প্রবাসী ও তাঁর স্বজনদের কাছে নির্ভরতা ও আস্থা অর্জন করেছে।

এদিকে, রেমিটেন্সের টাকা এখন আরও কম খরচে ক্যাশ আউটের সুযোগ নিতে পারছেন দেশে থাকা প্রবাসীর স্বজনেরা। দেশজুড়ে শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রায় ২,৭০০ এটিএম বুথ থেকে হাজারে মাত্র ৭ টাকা চার্জে বিকাশ অ্যাপ দিয়ে বা *২৪৭# ডায়াল করে গ্রাহকরা রেমিটেন্সের টাকা ক্যাশ আউট করতে পারছেন। পাশাপাশি, বিকাশ-এর এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করা এখন আরও সাশ্রয়ী, কারণ মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৪.৯০ টাকা খরচে দুটি প্রিয় এজেন্ট থেকে ক্যাশ আউট করতে পারছেন গ্রাহকরা। দেশজুড়ে ছড়িয়ে থাকা ৩ লক্ষ ৭৯ হাজার এজেন্ট পয়েন্টে এই সুবিধা গ্রহণ করতে পারছেন তাঁরা। এছাড়া, ক্যাশ আউট না করেও প্রবাসীর প্রিয়জনরা বিকাশ-এর মাধ্যমেই বিভিন্ন ধরনের পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ, যাকাত-ফিতরা, অনুদান প্রদানসহ অসংখ্য সেবা নিতে পারছেন ঘরে বসেই।

সহজ, তাৎক্ষণিক, নিরাপদ ও বৈধ লেনদেন হওয়ায় দিন দিন জনপ্রিয় হচ্ছে বিকাশ-এর মাধ্যমে রেমিটেন্স গ্রহণ। বর্তমানে বিশ্বের শতাধিক দেশ থেকে শীর্ষ এমটিওগুলোর মাধ্যমে দেশের শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলোয় সেটেলমেন্ট হয়ে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে সরাসরি রেমিটেন্স পৌঁছে যাচ্ছে নিমেষেই।

Sunny / Sunny

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত

রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল

রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার

এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ

লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন

বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন

নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড

চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন