শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও মানা বে এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
০৯ জুলাই ২০২৪ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর করপোরেট প্রধান কার্যালয়ে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও মানা বে এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী এবং মানা বে এর অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট জনাব সেলিম খান সুরাতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, মানা বে ওয়াটার পার্ক লিমিটেড এর অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট জনাব সেলিম খান সুরাতি’র সাথে চুক্তিপত্র হস্তান্তর করেন।
উক্ত চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মানা বে প্রবেশের ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। ব্যাংকের ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড হোল্ডারগণও একই সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর এসএভিপি ও কার্ড ডিভিশনের প্রধান জনাব মোঃ রিয়াদ হোসেন, কার্ড ডিভিশনের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট জনাব শফিউল ইসলাম সুমন, ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) জনাব কে. এম. হারুনুর রশীদ, মানা বে এর সিনিয়র মার্কেটিং ম্যানেজার মিসেস আরিফা আফরোজ এবং মানা বে এর আইটি সেলস কোঅর্ডিনেটর মিসেস নাজমুন নাহার পুনম-সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত