নোয়াখালীতে ৪ হাজার কেজি চিনিসহ পিকআপ চালক গ্রেপ্তার
নোয়াখালীর চাটখিলে ৮০ বস্তা ভারতীয় চিনিসহ এক পিকআপ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চিনি পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেলের দিকে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, গতকাল সোমবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পরানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াদ হোসেন (৩২) চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নোয়াখলা গ্রামের আরিফুর রহমানের ছেলে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন, সোমবার গভীর রাতে উপজেলার পরানপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি পিকআপ তল্লাশি করে ৮০টি বস্তায় ৪ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এ ঘটনায় পিকআপ চালককে চোরা চালান মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied