ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

লোকালয় থেকে উদ্ধারকৃত বার্মিজ পাইথনটির নতুন ঠিকানা কাপ্তাই জাতীয় উদ্যান


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১০-৭-২০২৪ দুপুর ১:৭

রাঙামাটি জেলা শহরের লোকালয় থেকে উদ্ধার করা ৮ ফুট দৈর্ঘ্যের বার্মিজ পাইথন প্রজাতির অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। বুধবার (১০ জুলাই) সকালে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সদস্যরা কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অজগরটি অবমুক্ত করে। অজগরটির ওজন প্রায় ৯ কেজি।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই রেঞ্জ অফিসার মোঃ মহিউদ্দীন জানান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. জাহিদুর রহমান মিয়া এর দিক নির্দেশনায় অজগরটি আজ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। অজগরটি অবমুক্ত করার সময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন সহ বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল মঙ্গলবার (৯ জুলাই) রাঙামাটি শহরের কল্যানপুর এলাকার লোকালয় থেকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মীরা অজগরটি উদ্ধার করে।

বনবিভাগ সূত্র জানায়, বার্মিজ পাইথন প্রজাতির অজগরটির বৈজ্ঞানিক নাম- Python bivittatus। এটি সাপের বৃহত্তম প্রজাতির একটি। দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি স্থানীয় প্রজাতি হলেও এটি আইইউসিএনের লাল তালিকায় দুর্বল হিসাবে তালিকাভুক্ত।

প্রসঙ্গত, কাপ্তাই জাতীয় উদ্যানে এর আগেও বেশ কয়েকটি অজগর ও বিরল প্রজাতির বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু