ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

প্রকাশ্যে গাঁজা-অ্যালকোহল সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদন্ড


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১০-৭-২০২৪ দুপুর ৩:৯
নোয়াখালীর সদর উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
সাজা প্রাপ্তরা হলেন, সদর উপজেলার উত্তর ফকিরপুর গ্রামের বড় মিয়া বাড়ির মৃত আবুল কালামের ছেলে আবু হাসান মোহাম্মদ মাসুম ওরফে ফরহাদ (৫০) ও বানাবাড়িয়া গ্রামের শহীদুল্লার ছেলে মো. মোরসালিন হাসান ওরফে রাফিদ (২৪)।  
 
বুধবার (১০ জুলাই) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (উপ-পরিদর্শক) তাজবীর আহাম্মদ। এর আগে, গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার উত্তর ফকিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।   
 
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ফকিরপুর এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে প্রকাশ্যে অ্যালকোহল ও গাঁজা সেবন করায় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ নেওয়াজ তানভীর আসামিদের দুই দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।  একই সাথে উভয় আসামিকে একশত টাকা করে অর্থদন্ড করে।  
 
উপরিদর্শক তাজবীর আহাম্মদ আরো বলেন, অপরাধ স্বীকার করায় দুই আসামিকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের কারাগারে পাঠানো হয়। 

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত