লোহাগড়ায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের জোগীয়া গ্ৰামের রাজমিস্ত্রি রুবেল শেখ (৩২) ও তার স্ত্রী তাছলিমা বেগম (২৬)কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।ভুক্তভোগী ও অভিযোগসূত্রে জানা গেছে, বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ৮ টার দিকে জোগীয়া গ্ৰামের কামরুল শেখের ছেলে রাজমিস্ত্রি রুবেল শেখ কাজ করে বাড়ি ফেরার পথে যোগিয়া গ্রামের বঙ্গবন্ধু হাসপাতালের কাছে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা একই গ্ৰামের ইমরুল শেখের নেতৃত্বে টগর খা, মিলটন খা, মিরাজ খা, পারভেজ শেখ, সানি খা, ও মিজান শেখ মিলে রুবেল শেখকে দেশীয় অস্ত্র মাছ কোপানো কোচ, শাবল, লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করতে থাকে এ সময় রুবেলের চিৎকার চেঁচামেচিতে তার স্ত্রী দৌড়ে এসে ঠেকাতে গেলে তাকেও বেধড়ক মারপিট কোরে আহত করে। এ সময় রুবেলের স্ত্রী তাসলিমার সাথে টগর খা অশ্লীলতা হানি করে বীর দরপে এলাকা ত্যাগ করে।
ঘটনার পর আহত রুবেল শেখ ও তার স্ত্রী তাছলিমা বেগমের ডাক চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে তাদের কে ভ্যান যোগে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আরো জানা গেছে, টগর খা দীর্ঘদিন ধরে রুবেল শেখের স্ত্রী তাছলিমা বেগম কে কু- প্রস্তাব দিয়ে আসছিল সেই কু প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় রুবেল শেখের স্ত্রী কে উত্তক্ত সহ তার স্বামীকে বিভিন্ন সময় হেনস্থা করে আসছে।
এ ব্যাপারে মুঠোফোনে অভিযুক্ত টগর খার সাথে কথা হলে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন এবং বানোয়াট। এটা আমাদেরকে ফাঁসানোর জন্য নিজেরা নিজেরা করেছে এ বিষয়ে আমরা কিছু জানি না।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায় বলেন, এ বিষয়ে থানায় একটি এজাহার জমা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান