ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

উরুগুয়ে ম্যাচে মারামারি, তদন্তে নামছে কনমেবল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৭-২০২৪ বিকাল ৫:৪১

রেফারির শেষ বাঁশির সঙ্গে নিশ্চিত হয়ে গেছে কোপা আমেরিকার সেমিফাইনাল থেকে উরুগুয়ের বিদায়। ১-০ ব্যবধানে জিতে ফাইনালে চলে গেছে কলম্বিয়া। এটাতে গেল কেবল খেলার ফলাফল। কিন্তু ওইদিন গ্যালারিতে এমন দৃশ্যের অবতারণা হয়েছে, যা খেলা থেকে সবার নজর সরিয়ে নিয়েছিল।
সেদিন রেফারির বাঁশির পরপরই কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে ব্যাপক মারামারিতে জড়িয়ে পড়েছিলেন উরুগুয়ের খেলোয়াড়রা। সেই মারামারির ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এবার সেই মারামারির ভেতরের গল্প বের করে আনতে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকা ফুটবল নিয়ন্ত্রক সংস্থা- কনমেবল। কনমেবল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘ঘটনার ধারাবাহিকতা এবং ম্যাচ শেষে সহিংসতার জড়িতদের দায় উদঘাটনের জন্য কনমেবল তদন্ত শুরু করেছে। আমরা নিশ্চিত এবং সতর্ক করতে চাই যে, বিশ্ব ফুটবলের আয়োজনকে কলঙ্কিত করে এমন কোনো কাজ সহ্য করা হবে না।’‘এই ধরনের ঘটনা আবেগকে সহিংসতায় পরিণত করে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্রীড়া প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্থ করে এমন কোনো আচরণ বরদাস্ত করা হবে না।’ভিডিওতে দেখা গেছে, প্রথমে কলম্বিয়ার সমর্থক ও উরুগুয়ের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে মারামারি হলেও পরে এতে দুই দলের স্টাফরাও যোগ দেন। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। স্বয়ং মারামারিতে জড়িয়ে পড়েতে দেখা গেছে উরুগুয়ের দারউইন নুনেজ ও রোনাল্ড আরহাওকে। যদিও উরুগুয়ের খেলোয়াড়রা বলেছেন, তারা তাদের পরিবারের সদস্যদের বাঁচাতে সেখানে গিয়েছিলেন।

 

Aminur / Aminur

অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা

ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ