মেসির সঙ্গে খেলতে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন দেখতে চান ইয়ামাল
একই সঙ্গে চলছে কোপা আমেরিকা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। কোপাতে শেষের প্রহর গুণছেন লিওনেল মেসি। আরেকদিকে তারই মতো লা মাসিয়া থেকে উঠে আসা লামিনে ইয়ামাল ইউরোতে হয়ে উঠছেন বড় তারকা। বার্সেলোনার হয়ে গত মৌসুমেই খেলতে শুরু করা ইয়ামাল আদর্শ মানেন মেসিকেই।
আর্জেন্টাইন তারকা এখন ক্লাব ফুটবল খেলেন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে, ইয়ামাল বার্সায়। দুজনের তাই এখানে দেখা হওয়ার সম্ভাবনা কম। এজন্য এবার কোপায় আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান ইয়ামাল, একই সঙ্গে স্পেনের হয়ে নিজেও জিততে চান ইউরো। তাহলে মেসির সঙ্গে ফাইনালিসিমায় খেলা হওয়ার স্বপ্নপূরণের কাছাকাছি যেতে পারবেন তিনি। সম্প্রতি কাতালান এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘আমি আশা করি মেসি কোপা আমেরিকা জিতবে আর আমরা (স্পেন) ইউরো। তাহলে আমি তার বিপক্ষে ফাইনালিসিমাতে খেলতে পারবো।’ইউরো চলাকালীনই একটি ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইয়ামালের বাবার দেওয়া ভিডিওতে দেখা যায়, ৬ মাস বয়সী শিশু ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন মেসি। মুহূর্তেই ওই ছবি ভাইরাল হয়ে যায়। এতদিন তিনি কেন ওই ছবি প্রকাশ করেননি?
ইয়ামাল এর কারণ জানিয়ে বলেন, ‘অবশ্যই, ছবিটা যখন তোলা হয়েছে তখন আমি বুঝতে পারিনি কী হচ্ছে; আমার বয়স কম ছিল। বাবা ছবিটা রেখে দিয়েছিলেন, কখনো সামনে আনেননি। কারণ আমরা চাইনি মেসির সঙ্গে তুলনা করা হোক।’
‘এমনিতে পৃথিবীর ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে তুলনা হলে কেউই বিরক্ত হবে না। কিন্তু এটা এমন কিছু, যা আমাদের বিপক্ষে কাজ করতে পারতো। কারণ আপনি কখনোই তার মতো হতে পারবেন না।’
Aminur / Aminur
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক
নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই
ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার
কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ
ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে
মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার
শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়
কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা
বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি
‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!