ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

উইম্বলডন ফাইনালে মুখোমুখি জকোভিচ-আলকারাজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৭-২০২৪ দুপুর ১১:৪৪

কোয়ার্টার ফাইনাল না খেলেই সেমিতে উঠে গিয়েছিলেন নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউর চোটের কারণে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। সেমিফাইনালে মাঠে নামার আগে তাই বেশ ভালো বিশ্রামও পেয়েছিলেন কিছুদিন আগে হাঁটুতে অস্ত্রোপচার হওয়া নোভাক জকোভিচ।
সেমির লড়াইয়ে প্রত্যাশামতোই জয় পেয়ে গেলেন সার্বিয়ান এই তারকা। ইতালির লরেনজো মুসেত্তিকে ২ ঘণ্টা ৪৮ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৭-৬ (৭-২) এবং ৬-৪ সেটে হারিয়ে দেন ২৪ গ্র্যান্ড স্লামের মালিক জকোভিচ। আগামী রোববার উইম্বলডনের পুরুষ এককের ফাইনালে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন তিনি। প্রথম সেমিফাইনালে আলকারাজ দানিল মেদভেদেভকে ৭-৬ (৭-১), ৩-৬, ৪-৬, ৪-৬ সেটে হারিয়ে ফাইনালে উঠে যান আলকারাজ। জোকোভিচ ডান হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে উইম্বলডন খেলতে এসেছেন! বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শুরুর পাঁচ-ছ’দিন আগেও নিশ্চিত ছিলেন না খেলতে পারবেন কি না। অথচ, অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের ঘাসের কোর্টে এখন অপ্রতিরোধ্য দেখাচ্ছে জোকোভিচকে। কোর্টের মধ্যে নড়াচড়াতেও অস্ত্রোপচারসুলভ কোনও আড়ষ্ঠতা নেই। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অনায়াসে পৌঁছে যাচ্ছেন।
জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল খেলতে নামা ২২ বছরের প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করেছেন। নেটের কাছে ড্রপ শট খেলে মুসেত্তিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। সব মিলিয়ে জোকোভিচ চেনা ফর্মে।
প্রথম সেটটা ৬-৩ ব্যবধানে জিততেই পারতেন জকোভিচ। ৫-৩ ব্যবধানে এগিয়ে থাকার সময় টানা তিনি আনফোর্ডস এরর করে ৫-৪ করে ফেলেন। সার্ভিস খুইয়ে সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ান। পরের গেমেই মুসেত্তির সার্ভিস ভেঙে সেট জিতে নেন। তার আগে ষষ্ঠ গেমেও ইটালীয় প্রতিপক্ষের সার্ভিস ভেঙে সুবিধাজনক জায়গায় ছিলেন জোকার। প্রথম সেট হারার পর হাল ছাড়েননি ইতালীয় তরুণ। দ্বিতীয় কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন ২৫ নম্বর বাছাই। বিশ্বের সাবেক নাম্বার ওয়ানের সঙ্গে সমানে সমানে লড়াই করেছেন। ১২ গেমের পর ৬-৬ হওয়ায় টাইব্রেকারে গড়ায় সেট। টাইব্রেকারে প্রতিপক্ষকে আর দাঁড়াতে দিলেন না জোকোভিচ। ৭-২ ব্যবধানে টাইব্রেকার জিতে দ্বিতীয় সেটও পকেটে ভরে ফেলেন।
তৃতীয় সেটের প্রথম গেমেই মুসেত্তির সার্ভিস ভাঙেন জকোভিচ। তারপর শুধু নিজেদের সার্ভিস ধরে রাখার চেষ্টা করেছেন অভিজ্ঞ এই টেনিস তারকা। অতিরিক্ত কিছু চেষ্টা করতে যাননি। দ্বিতীয় বাছাই জোকোভিচকে হারানোর মতো টেনিস উপহার দিতে পারেননি ২৫ নম্বর বাছাই মুসেত্তি।
জোকার টানা ক্রস কোর্ট র‌্যালি খেলিয়ে প্রতিপক্ষকে বদল করে দেওয়ার চেষ্টা করেছেন। তবে নবম সেটে তিনটি ম্যাচ পয়েন্ট পেয়েও কাজে লাগাতে পারেননি জকোভিচ। মুসেত্তির মরিয়া লড়াই কিছু ক্ষণের জন্য ঠেকিয়ে রাখে জকোভিচের জয়।

 

Aminur / Aminur

মরিনিওর প্রত্যাবর্তনে বদলে গেল এল ক্লাসিকোর চিত্র

সর্বোচ্চ দাম শরীফুলের, তাসকিন ২ কোটি ১০ লাখ, তানজিদ ২ কোটি

চাকরিটা কি বাঁচাতে পারবেন ম্যানইউ কোচ?

বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজও

সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জয়ের রেকর্ড ব্রাজিলিয়ান কিংবদন্তির

বাংলাদেশকে হারিয়ে বাড়তি অর্থ আয়ের আশা ওয়েস্ট ইন্ডিজের

২ কোটি পয়েন্টে তানজিদ, দেড় কোটিতে মেহেদী-শান্ত, সৌম্য-রিশাদরা যে দলে

ইয়ামাল, এমবাপে ও কেইনের ত্রিমুখী লড়াইয়ে কি চমকে দেবেন কেউ?

২৪১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে

ম্যারাডোনার মৃত্যুর মামলার রায় ২২ ডিসেম্বর

‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন