বিয়ের ৭ মাসের মাথায় দেবরকে নিয়ে আত্মহত্যার চেষ্টা
শ্বশুর বাড়িতে পা রাখতে না রাখতেই দেবরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নববধূ। বিয়ের মাত্র ৭ মাসের মধ্যেই প্রেম; অতঃপর দেবর আমিরহামজা সহ আত্মহত্যার চেষ্টা।
কেউ ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি ৭ মাসের মাথাতেই এমন মর্মান্তিক ঘটনা ঘটতে চলেছে।
সম্প্রতি ঘটনাটি ঘটেছে নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামে এ ঘটনা ঘটে।
আত্মঘাতী তরুণীর নাম মিথিলা বেগম (১৮) আর যুবক আমিরহামজা (২২) তারই আপন দেরর।
পরিবার সূত্রে জানা গেছে,৭মাস পূর্বে
উপজেলার ইতনা ইউনিয়নের পাংখার-চর এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে মেহেদী হাসানের সাথে বিয়ে হয়েছিল উপজেলার লোহাগড়া ইউনিয়নের চর করফা গ্রামের মিলন শেখের মেয়ে মিথিলা পারভিনের। বিয়ের পরই দেবরের আমির হামজার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ে ভাবী মিথিলা। কিন্তু ঘটনাটি পরিবারের কেউই বুঝতে পারেনি।
শুক্রবার (১২জুলাই) মিথিলা দেবর আমির হামজাকে আমাদের সম্পর্ক কেউই মেনে নিবে না এবং ওই সময় দুজনের কথোপকথন এর মাধ্যমে দুজনেই সিদ্ধান্ত নেয় আত্মহত্যার এরপর
মিথীলা ও আমিরহামজা আত্মহত্যার চেষ্টা করলে টের পায় পরিবার ওএলাকাবাসী।
আত্মহত্যা চেষ্টা করার পর পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে লোহাগড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবং আমির হামজার পিতা জাহাঙ্গীর হোসেন তার দুই ছেলের জীবননাশের চেষ্টা করার জন্য ছেলের বউ মিথিলা ও মিথিলার পরিবারের বিরুদ্ধে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় মিথিলার মায়ের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আমার মেয়ে অসুস্থ সে এখন কথা বলতে পারবে না এবং এ বিষয়ে পাংখারচর গ্রামের জাহাঙ্গীর হোসেন মোল্লার ছেলে মেহেদী হাসান ও আমির হামজা যা পারে তাই করুক।
এ বিষয়ে লোহাগড়া থানার এস আই বাবুল কাজী বলেন, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ