ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ফাইনালের আগে ফের ক্ষোভ ঝাড়লেন স্কালোনি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৭-২০২৪ দুপুর ১১:১২

কোপা আমেরিকার শুরু থেকেই অব্যবস্থাপনার বেড়াজালে সবাই ক্ষুব্ধ। মাঠ থেকে শুরু করে মাঠের ঘাস পর্যন্ত সবকিছুতেই ছিল অব্যবস্থাপনার ছাপ। টুর্নামেন্টের শুরুতেই আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এটি বলেছিলেন। তারপর অন্যান্য দলের কোচরাও। শেষমেষ উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা এই মাঠ নিয়ে ধুয়ে দিয়েছেন কনমেবলকে। তার সঙ্গেই একমত হয়ে আবারও ক্ষোভ ঝাড়লেন আর্জেন্টিনার কোচ।কোপার ফাইনালের একদিন আগে সংবাদ সম্মেলনে এসে বিয়েলসার সঙ্গে সহমত পোষণ করে স্কালোনি বলেন, ‘আমি আগেই এই বিষয়ে সব পরিষ্কার করেছি এবং আমিই প্রথম কথা বলেছিলাম। কারণ, আমরা (টুর্নামেন্টের) প্রথম ম্যাচ খেলি। দ্বিতীয় সংবাদ সম্মেলনে আমি সবকিছু বলি। কারণ, কোনকিছু ঠিক হওয়ার লক্ষণ দেখিনি। কোপা আমেরিকার ড্র হয়েছে গত বছরের ডিসেম্বরে। কিন্তু তারা কীভাবে টুর্নামেন্ট শুরুর ৪ দিন আগে সবকিছু ঠিক করতে মাঠে নামে?’
স্কালোনি সাবেক আর্জেন্টাইন কোচ বিয়েলার সুরে তাল মিলিয়ে বলেন, ‘আমার মনে হয়, এইসব বিষয়ে আর কথা না বলাই ভালো। কারণ, এতে অনেকে বলবে আমরা অজুহাত দিচ্ছি। আমরা ইকুয়েডরের বিপক্ষে বাজে পিচে খেলেছি এবং এখনো খেলছি। তাই ভালো হয় এসব বিষয়ে আর কথা না বলা। কিন্তু এটা সত্যি, আমি বিয়েলসার সঙ্গে মাঠ নিয়ে পুরোপুরি একমত।’তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগের দিন বিয়েলসা বলেছিলেন, ‘খেলোয়াড়রা কেউ কথা বলতে পারছে না। কারণ তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। কিসের হুমকি? না খেলানোর হুমকি।’
কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচ নিয়েও কথা বলেন স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেন, ‘এটা ফাইনাল এবং দুই দলেরই সমান সুযোগ রয়েছে। আমরা মাঠে খেলেই জেতার চেষ্টা করবো এবং আমরা জানি, এটা আমাদের জন্য কতটা অর্থ বহন করে। আমাদের ফুটবল পরিবর্তন হয়ে যাবে না। কেউ একরকম পরিকল্পনা করে এসে অন্যভাবে খেলতে পারে। আমাদের কোনো ভুল করা চলবে না। আমাদের মাথায় পরিকল্পনা রয়েছে কীভাবে আগানো যায়।’
সংবাদ সম্মেলনে ফাইনালের সম্ভাব্য একাদশ খেলানোর ইঙ্গিত পাওয়া গেছে স্কালোনির কণ্ঠে। এক্ষেত্রে সেমিফাইনালের কানাডার বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছে আর্জেন্টিনা, আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায়ও একাই একাদশ দেখা যেতে পারে।
একাদশ নিয়ে স্কালোনি বলেন, ‘আজকে আমাদের শেষ অনুশীলন সেশন ছিল এবং আমরা দেখবো একাদশ কীভাবে সাজানো যায়। আমরা যাদের উপর বিশ্বাস করতে পারবো তারাই মাঠে খেলবে। আমাদের হাতে সেমিফাইনালের একাদশই আবার খেলানোর পরিকল্পনা রয়েছে।’

 

Aminur / Aminur

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!