ধামইরহাটে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
নওগাঁর ধামইরহাটে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে মোহনা আকতার (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সে পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার চকশ্রীপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। রোববার (২২ আগস্ট) সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের দক্ষিণ সামপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। মোহনা আক্তার একই এলাকার মো. মাসুদ রানার মেয়ে।
আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আলী কমল জানান, শনিবার রাতে পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়ে মোহনা। রোববার সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে দেখে তার মা মেয়ের ঘরে গিয়ে দেখেন মেয়ের লাশ সিলিং ফ্যানে ঝুলছে। মান-অভিমানই এ আত্মহত্যার কারণ বলে জানান ইউপি চেয়ারম্যান।
ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, এ বিষয়ে ধামইরহাট থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ওসি আবদুল মমিন ছাড়াও পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, সাব-ইন্সপেক্টর নাজমুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এমএসএম / জামান
কুশিয়ারা থেকে বালু উত্তোলন নিয়ে অভিযোগ, বিবিয়ানা এলাকায় সড়কে ফাটল-জনদুর্ভোগ
রায়গঞ্জে শিক্ষিকার বকেয়া বেতন নিয়ে ৫ লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ
পাহাড় থেকে বিচারালয়: অদম্য ইচ্ছাশক্তির আলোয় আইনজীবী হ্লানুচিং মারমা
নিজ অর্থায়নে জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি পেলেন সমাজসেবক তপন ঘোষ
সাতকানিয়া - টিআই'র চাঁদাবাজিতে যানজটের উল্লাসিত শহরে পরিণত কেরানীহাট, শাস্তির দাবী স্থানীয়দের
চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
রাজশাহীর বিষ্ণুপুর ফেরিঘাটে ১০ বছর আগের তালিকাতেই টোল আদায় চলছে
বরিশালে ময়লার স্তুপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
মুকসুদপুরে বিয়ের দাবিতে হিন্দু তরুণের সঙ্গে তরুণীর অবস্থান, থানায় হস্তান্তর
শ্যামনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তেঁতুলিয়ায় দায়িত্ব পালনে গতি বাড়াতে ৬৪ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান