ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেলেন ১৬০ কৃষি উদ্যোক্তা

ইউসিবি পিএলসি’র ‘ভরসার নতুন জানালা’ উদ্যোগ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-৭-২০২৪ দুপুর ৪:৪২

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রকল্পের অংশ হিসেবে ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক এক কৃষি উদ্যোগ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। এরই অংশ হিসেবে, চাঁপাইনবাবগঞ্জের টাউন ক্লাব মিলনায়তনে স্থানীয় কৃষি উদ্যোক্তাদের জন্য এক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। জেলার ৫টি উপজেলার মোট ১৬০ জন কৃষি উদ্যোক্তা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম ভুঁইয়া ও বিটিভির কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’-এর জনপ্রিয় উপস্থাপক ও কৃষি তথ্য-বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক।

পাশাপাশি, আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার; জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা এবং জেলা মৎস কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউসিবি পিএলসি’র রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান আবুল হাসনাত।

সারাদেশের বিভিন্ন জেলায় কৃষি উদ্যোক্তাদের জন্য এরকম প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করছে ইউসিবি পিএলসি। সময়পযোগী জ্ঞান অর্জন ও প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে সাহায্য করার মাধ্যমে কৃষি উদ্যোক্তাদের দক্ষ করে তোলাই এই প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য।

এ বিষয়ে ইউসিবি পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান বলেন, “‘ভরসার নতুন জানালা’ উদ্যোগের মাধ্যমে কৃষি উদ্যোক্তাদের দক্ষ করে তুলতে ইউসিবি পিএলসি প্রতিশ্রুতিবদ্ধ। চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। স্থানীয় উদ্যোক্তাদের প্রয়োজনীয় দক্ষতা বিকাশে সাহায্য করার মাধ্যমে আমরা তাদের সক্ষম করে তুলতে চাই। পাশাপাশি, টেকসই কৃষিকে এগিয়ে নেয়ার মাধ্যমে জাতির জন্য সমৃদ্ধ আগামী নিশ্চিত করতে আমরা আগ্রহী।”

উল্লেখ্য, কৃষকদের সুবিধার্থে ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ বাস্তবায়ন করেছে ইউসিবি পিএলসি। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের বৃক্ষরোপণ, কৃষি উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, এআই-নির্ভর ‘আরো মাছ’ (মোরফিশ) ডিভাইসের মতো কৃষি-সংক্রান্ত স্মার্ট ডিভাইস বিতরণ, তামাকের বিকল্প শস্য হিসেবে ভুট্টাচাষে উৎসাহ প্রদান, দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাত থেকে রক্ষা করতে লাইটনিং অ্যারেস্টার ডিভাইস স্থাপন, বিভিন্ন এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য উৎপাদন যন্ত্রপাতি হস্তান্তর প্রভৃতি। 

Sunny / Sunny

‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহারের সুযোগ

শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে আড়াই কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ

মুন্সীগঞ্জে ভোজ্যতেলে কারচুপি ও নিবন্ধনহীন মোড়কজাত: বিএসটিআইয়ের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা

১৬১১১ নম্বরে কলে লঞ্চযাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা

দুর্গাপূজায় অপোর বিশেষ ফটোগ্রাফি ক্যাম্পেইন শুরু

আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধি দল

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৯৪তম সভা অনুষ্ঠিত

বিদেশে উচ্চশিক্ষায় ব্যাংকিং সেবা সহজ করতে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের চুক্তি

পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও বিওয়াইডির মধ্যে চুক্তি স্বাক্ষরিত: গাড়ি ক্রয়ে মিলবে বিশেষ বিনিয়োগ সুবিধা

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে  ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

নবজাতকের সংকটাপন্ন চিকিৎসাসেবার মানোন্নয়নে বিএমইউ ও বাংলাদেশ নিওনেটাল ফোরামের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত