ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রিয়েলমি সার্ভিস ডে: ফোন রিপেয়ারে খরচ বাঁচান ৬০ শতাংশ পর্যন্ত, উপভোগ করুন ফ্রি সার্ভিস


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-৭-২০২৪ বিকাল ৫:৫৩

তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ১৬ জুলাই থেকে ১৮ জুলাই, ২০২৪ তারিখকে তাদের ‘সার্ভিস ডে’ হিসেবে ঘোষণা করেছে। রিয়েলমিপ্রেমীদের ব্যবহৃত ডিভাইসের স্মুদলি চলার নিশ্চয়তা দিতে, এ বিশেষ ইভেন্টে রিয়েলমি দিচ্ছে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি সার্ভিসের অফার।

সার্ভিস ডে চলাকালীন, রিয়েলমি ফোন ব্যবহারকারীরা সকল ধরনের স্পেয়ার পার্টস কেনায় পাচ্ছেন ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট, কিছু পুরনো মডেলের মেইনবোর্ড ক্রয়ের ক্ষেত্রে ডিসকাউন্ট পাচ্ছেন ৬০% পর্যন্ত, এবং ফোনের আনুষঙ্গিক যন্ত্রপাতি কেনায় ছাড় পাচ্ছেন ১০ শতাংশ পর্যন্ত।

আকর্ষণীয় এ সকল ডিসকাউন্ট ছাড়াও, বাড়তি খরচ ছাড়াই যাতে গ্রাহকরা তাদের ফোন ঠিক করার নিশ্চয়তা পান, এজন্য ওয়ারেন্টির মেয়াদ পার হয়ে যাওয়া ফোন ঠিক করতে কোনো চার্জ নেওয়া হবে না। স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের ফোন পরিষ্কার করে নেওয়ার পাশাপাশি কোনো বাড়তি চার্জ ছাড়া মেইনটেন্যান্স সার্ভিসও করিয়ে নিতে পারবেন। 

অফিসিয়াল হ্যান্ডসেটের জন্য রিয়েলমি দিচ্ছে ফ্রি সফটওয়্যার আপগ্রেডের সুবিধা, যার মাধ্যমে সর্বাধুনিক ফিচার ও সিকিউরিটি প্যাচসহ প্রোটেকটিভ পেপার ফিল্ম (সহজলভ্যতার ভিত্তিতে) ডিভাইসে আপ-টু-ডেট থাকার নিশ্চয়তা প্রদান করা হয়। এর বাইরেও, ইভেন্ট চলাকালীন রিপেয়ার সার্ভিস গ্রহণকারী গ্রাহকরা প্রশংসাসূচক টোকেন হিসেবে পাচ্ছেন একটি বিশেষ উপহার।

গ্রাহকদের অসাধারণ সেবা প্রদানের পাশাপাশি তাদের মূল্যায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ রিয়েলমি। এই প্রতিশ্রুতি পূরণের একটি অনুষঙ্গ হলো সার্ভিস ডে ইভেন্টটি। স্মার্টফোনের সেরা সার্ভিস পেতে এবং উল্লেখযোগ্য সঞ্চয় উপভোগ করতে গ্রাহকদের এই সুযোগ দিচ্ছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি।  

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত