লোহাগড়ায় পুলিশের হাতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নড়াইলের লোহাগড়াতে ৬০ পিচ ইয়াবাসহ রবিন খান (২৭), আরমান সরদার (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৭জুলাই) রাত ১০:৪৫ টার দিকে উপজেলার চর মল্লিকপুর বানকানা খেয়াঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
আটক রবিন খান উপজেলার দোয়া মল্লিকপুর গ্রামের পোটু খান এর ছেলে এবং আরমান সরদার চর মল্লিকপুর গ্রামের পলাশ সরদার এর ছেল বলে জানা গেছে। স্থানীয় ও থানা পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে তারা মাদক বেচাকেনা করে আসছিল।
লোহাগড়া থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল- মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ চর মল্লিকপুর গ্রামের বানকানা খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied