ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ইংল্যান্ড দলের নতুন দায়িত্বে অ্যান্ডারসন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৭-২০২৪ দুপুর ৩:৪৭

কয়েক দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জেমস অ্যান্ডারসন। সাবেক এই পেসারকে বাইশ গজে আর দেখা না গেলেও থাকবেন জাতীয় দলের সঙ্গেই। পেসারদের মেন্টর বা পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে শেষবারের মতো ইংল্যান্ডের জার্সি পরেছেন টেস্ট ক্রিকেটে ১৮৮ ম্যাচে ৭০৪ উইকেট নেয়া এই পেসার। আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে মেন্টর হিসেবে থাকছেন অ্যান্ডারসন।
এরপর তাকে এই ভূমিকায় দেখা যাবে কিনা, সেটি অবশ্য নিশ্চিত করেনি ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্ডারসনের বিদায়ী ম্যাচে অভিষেক হয় তরুণ পেসার গাট অ্যাটকিনসনের।
সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে অ্যাটকিনসন নেন ১২ উইকেট। এদিকে অ্যান্ডারসন অবসর নেয়ায় দ্বিতীয় টেস্ট দলে জায়গা পেয়েছেন মার্ক উড। তার সঙ্গে ট্রেন্টব্রিজে, সিরিজের দ্বিতীয় টেস্টে জুটি গড়বেন অ্যাটকিনসন। এদের দিকনির্দেশনা দেয়া এবং দেখভাল করার দায়িত্বেই থাকবেন অ্যান্ডারসন। এদিকে ইংল্যান্ডের হয়ে খেলা ছাড়ার ঘোষণা দিলেও কাউন্টি চ্যাম্পিয়নশিপে এখনও ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন। টেস্ট ক্রিকেট ছাড়লেও তিনি প্রথম শ্রেণির ক্রিকেট এখনই ছাড়বেন কি না, সেটা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে।
যদিও এই ব্যাপারে কিছুদিন আগে ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি জানিয়েছিলেন লর্ডস টেস্টের পরই ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অ্যান্ডারসন, ‘সে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলবে কি খেলবে না, সে বিষয়ে লর্ডস টেস্টের পরেই সিদ্ধান্ত নেবে।’

 

Aminur / Aminur

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!