অস্ট্রেলিয়ায় পাকিস্তান ‘এ’ দলের কাছে বড় হার এইচপির
অস্ট্রেলিয়ায় পাকিস্তান ‘এ’ দলের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। দুই ম্যাচের আনঅফিসিয়াল টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৪৮ রানে হারিয়েছে পাকিস্তান। ডারউইনের মারারা ওভালে টস হেরে ব্যাট করতে ৩ উইকেটে ৪৬৭ রানের বিশাল সংগ্রহ নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে বাংলাদেশ সব উইকেট হারিয়ে করে মাত্র ২৬৬ রান। ২০১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান করে আরও ২২৬ রান। এতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪২৮ রানের। বিশাল লক্ষ্য তাড়ায় বাংলাদেশ থেমে যায় ২৭৯ রানে।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে সেঞ্চুরি হাঁকান উমায়ের ইউসুফ। ১২৩ বলে অপরাজিত ১০০ রান করেন তিনি। সঙ্গে মুবাসির খানের ১৩৪ বল মোকাবেলায় ৯৫ রানের সুবাদে ৩ উইকেটে ২২৬ রানের সংগ্রহ নিয়ে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
৪২৮ রানের বিশাল লক্ষ্য তাড়ায় বাংলাদেশের হয়ে লড়াই করেন অমিত হাসান ও পারভেজ ইমন। ওপেনার ইমন করেন ১৩৮ বলে ৫৭ রান। আর ৭১ রানের ইনিংস খেলেন অমিত। অপরাজিত রিপন মন্ডল করেন ৪৩ রান। বাংলাদেশের স্কোরকার্ডে ৪২ রানের অবদান রাখেন অধিনায়ক শাহাদাত হোসেন। দলের অন্যদের উল্লেখযোগ্য সাহায্য না পাওয়ায় বড় হারই হজম করতে হলো বাংলাদেশকে।
এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে ডাবল সেঞ্চুরি হাঁকান ওপেনার মোহাম্মদ হুরেইরা। ২৪৭ বলে ২১৮ রান করেন তিনি। ২৫ বাউন্ডারির সঙ্গে ১ ছক্কায় ইনিংস সাজান এই ব্যাটার। আরেক ওপেনার সাহিবজাদা ফারহান করেন ৮৩ বলে ৬৬ রান। সেঞ্চুরি হাঁকান কামরনা গুলাম। ১৬১ বলে ১০০ রান (১৩ বাউন্ডারিতে) করেন তিনি। উমর আমিন খেলেন ৫৪ রানের ইনিংস। এতে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৯৬.১ ওভারে ৪৬৭ রান। জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস থেমে যায় ২৬৬ রানে। ওপেনার সাদমান ইসলাম দলের হয়ে এই ইনিংসের সর্বোচ্চ ৮৮ রান করেন। মোকাবেলা করেন ১৬৭ বল। এছাড়া ৭০ রানের ইনিংস খেলেন আইচ মোল্লা। নিচের দিকে রেজাউর রহমান রেজা করেন ৩২ রান।
Aminur / Aminur
বিশ্বকাপের আগে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখে আর্জেন্টিনা
পাকিস্তানকে হুমকি দিয়ে ভারতকে আফগান তারকার বার্তা
চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া
ইরানে ফিরেছেন অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ৫ ফুটবলার
ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!
এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার
নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা
ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা
‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমার হারিয়ে দিল'
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা
কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!
ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন