বিরাজমান পরিস্থিতিতে রাঙামাটির পর্যটন ব্যবসায় ধস
দেশে বিরাজমান পরিস্থিতির ফলে রাঙামাটির কাপ্তাইয়ে পর্যটন ব্যবসায় ধস নেমেছে। পর্যটন শূন্য বিনোদন কেন্দ্রগুলোতে কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় পার করছেন। লাখ লাখ টাকা বিনিয়োগ করে ধসের হিসাব করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
কাপ্তাইয়ের সব চেয়ে বড় পর্যটন কেন্দ্র নিসর্গ পড হাউজ এন্ড রেস্টুরেন্টের পরিচালক মো. সরোয়ার হোসেন জানান, চলমান পরিস্থিত ফলে পর্যটন শূন্য কাপ্তাই। সকল বুকিং বাতিল করা হয়েছে। ব্যবসায় ধস নেমেছে। প্রায় ৩০ জন শ্রমিক/কর্মচারীকে বসিয়ে বেতন দিতে হচ্ছে। পরিস্থিতি ভাল না হলে ব্যবসা একেবারে বন্ধ করে দেয়া ছাড়া আর কোন উপায় নেই।
তিনি জানান, সকল বিনোদন কেন্দ্রগুলোর একই পরিস্থিতি। কোন পর্যটক জীবনের ঝুঁকি নিয়ে ঘুরতে আসছে না।
কাপ্তাই বন বিভাগের প্রশান্তি পার্কের পরিচালক এএসএম মহিউদ্দিন চৌধুরী মিশু জানান, দেশে চলমান অস্থিতিশীল পরিস্থতির কারণে গত এক সপ্তাহ যাবৎ একটি টিকিটও বিক্রি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকরা হয়তো সামনে আসবে বলে মনে করে তিনি।
স্থানীয় কয়েকজন জানান, বিনোদন তো দূরের কথা, তারাও ঘর থেকে বাইরে বের হননি। তবে পরিস্থতি স্বাভাবিক হলে সব আবার আগের মতো হয়ে আসবে বলে তারা আশা করছেন।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ