সিলেটে সহিংসতায় সিসিকের ক্ষতি প্রায় সোয়া ৫ কোটি টাকা
দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সিলেট মহানগরীতে সহিংসতার ঘটনায় সিলেট সিটি করপোরেশনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টাকার হিসেবে এ ক্ষয়তির পরিমাণ পাঁচ কোটি ছাড়িয়েছে বলে জানিয়েছে সিসিক সুত্র। যার ক্ষতচিহ্ন এখনো রয়ে গেছে নগরজুড়ে।সরেজমিনে সিলেট নগরীর মদিনা মার্কেটের আখালিয়া এলাকায় গিয়ে দেখা যায়, আম্বরখানা থেকে তেমুখী সড়কের সড়ক বিভাজকগুলো ভাঙা। মাঝখানে সৌন্দর্যবধনের জন্য লাগানো গাছ ও রেলিং ভেঙে ফেলা হয়েছে। বন্দরবাজার এলাকার ধোপাদিঘীরপাড়েও ভাঙচুর হয়েছে। আখালিয়া এলাকার স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি এ সড়কের পাশেই। ফলে ছাত্রদের আন্দোলনের সময় অনেকে লোহার গ্রিল দিয়ে বানানো সড়ক বিভাজক ভেঙে নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, আশপাশের এলাকার ভাঙারি দোকানেই এসব লোহার গ্রিল বিক্রি করা হয়েছে। আর দোকান মালিকরা ট্রাকে সেগুলো অন্য স্থানে পাঠিয়ে দিয়েছেন। সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানিয়েছেন, ‘কোটা আন্দোলনকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন স্থানে ভাঙচুর হয়েছে। নগরীর বন্দরবাজার থেকে ধোপাদিঘীরপাড় ও মদিনা মাকের্ট থেকে তেমুখী সড়কে লোহা দিয়ে বানানো ডিভাইডার, রেলিং ও সৌন্দর্যবধনে লাগানো গাছের ক্ষতি করা হয়েছে। এছাড়াও সিটি করপোরেশনের ময়লা ফেলার ১০টি ট্রাক, ২০০টি ডাস্টবিন ও বিদ্যুতের খুঁটি ভাঙচচুর হয়েছে। এতে সিটি করপোরেশেনের ৫ কোটি ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’ তিনি আরও জানান, ‘সাধারণ শিক্ষার্থীরা এসব করেনি; কিছু সুযোগ সন্ধানী লোক করেছে। আমরা ক্ষয়ক্ষতির বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছি। আর আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নোবো।’
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের