ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বাঘার চকরাজাপুর ইউনিয়নের পানিবন্দি ১৫০০ পরিবারের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর খাবার বিতরণ


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২১ রাত ৮:৫৯

রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম এমপির পক্ষ থেকে চকরাজাপুর ইউনিয়নের পানিবন্দি ১ হাজার ৫০০ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রোববার (২২ আগস্ট) সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এ খাবার বিতরণ করেন।

উপজেলার চকরাজাপুর ইউনিয়নে রয়েছে ৩ হাজার ৫০০ পরিবার। পদ্মার দুর্গম চরে অবস্থিত এ ইউনিয়নের প্রতিটি পরিবার বর্তমানে পানিবন্দি অবস্থায় রয়েছে। মানুষের দুঃখ, কষ্ট আর দুর্দশা দেখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির নিজস্ব অর্থায়নে রাজনৈতিক নেতাদের মাধ্যমে চকরাজাপুর, পূর্ব কালিদাসখালী, পলাশী ফতেপুর, ফতেপুর পলাশী, লক্ষ্মীনগর, পূর্ব চকরাজাপুর, পশ্চিম চরকালিদাসখালী, পূর্ব চকরাজাপুর, দাদপুর, করারী নওশারা এলাকার প্রায় ১ হাজার ৫০০ পরিবারের মাঝে চাল, চিঁড়া, মুড়ি, বিস্কুট, চিনি, লবণ, দিয়াশলাই ও মোমবাতি বিতরণ করা হয়েছ। 

গত ২০ আগস্ট সরকারিভাবে প্রথম ধাপে চরের চৌমাদিয়া, আতারপাড়া, দিয়াড়কাদিরপুর এলাকার ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবণ, পেঁয়াজ, তেল বিতরণ করা হয়।

খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, অন্যতম সদস্য মাসুদ রানা তিলু, চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিুল আযম, চকরাজাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবলু দেওয়ান, সাধারণ সম্পাদক আবদুস সালামসহ স্থানীয় আ’লীগের নেতাকর্মীবৃন্দ।

এমএসএম / জামান

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা