প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে জুনেল চাকমা (৩১) নামের এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে। শনিবার ( ২৭ জুলাই ২০২৪) ভোররাত ৪টা দিকে এ ঘটনা ঘটে।
নিহত জুনেল চাকমা দীঘিনালা উপজেলার কবাখালী ৯নং ওয়ার্ডের শ্রী শংকর পাড়ার তত্ত কাঞ্চন চাকমার ছেলে বলে জানা যায়।
জানা যায়, নিহত জুনেল চাকমা সাংগঠনিক কাজ শেষে রাতে কবাখালীর ইউনিয়নের শান্তি বিকাশ কার্বারী পাড়ার স্থানীয় একটি বাড়িতে ঘুমাচ্চিলো। এসময় প্রতিপক্ষের একটি স্বশস্ত্র গ্রুপ এসে ঘুমন্ত জুনেলকে ৪ রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় বলে জানায় ইউপিডিএফ।
এ ঘটনার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিক ও জেএসএস সংস্কারকে দায়ী করেছে (প্রসীত খীসা নেতৃত্বাধীন) ইউপিডিএফ এর সংগঠক অংগ্য মারমা। তিনি হত্যাকারীদের গ্রেপ্তারসহ আইনের আওতায় আনার দাবী জানান।
অন্যদিকে ইউপিডিএফ গণতান্ত্রিক ও জেএসএস সংস্কার এ ঘটনার দায়ী অস্বীকার করেন। সংগঠন দুটির শীর্ষ নেতারা এ হত্যাকান্ড অভ্যন্তরীন কোন্দলের জের উল্লেখ করে তাদের হত্যার দায় অন্যের ঘাঁড়ে চাঁপানোর চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ করেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর জানান,হত্যাকান্ডের খবর শুনেছি। পুলিশের তৎপরতা অব্যাহত আছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ