ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কেপিএম কারখানা এলাকা থেকে এক ব্যক্তির পচা লাশ উদ্ধার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৭-৭-২০২৪ দুপুর ৩:২৮
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস এর কারখানার অভ্যন্তরীন পরিত্যক্ত ভবন থেকে এক ব্যক্তির পচে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুলাই) বেলা ২টার দিকে কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশটি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এর ফকিরাঘোনা এলাকার আবুল কাশেম বাবুল(৫৫) এর বলে নিশ্চিত করেছে পুলিশ। তিনি উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এর ফকিরাঘোনা এলাকার বাসিন্দা।
 
এবিষয়ে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, আবুল কাশেম বাবুল নামের ওই ব্যক্তি গত ৩ দিন যাবৎ নিখোঁজ ছিলেন। পরে তার পরিবার অনেক খোঁজাখুজি করে না পেয়ে গতকাল ২৬ জুলাই কাপ্তাই থানায় গিয়ে অবগত করে। পরে আজ শনিবার ওই ব্যক্তির লাশ কেপিএম এলাকার কারখানার ভিতর থেকে উদ্ধার করেছে পুলিশ। 
 
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, কাশেম বাবুল নামের ওই ব্যক্তি নিখোঁজ হওয়ার পর তার পরিবার কাপ্তাই থানায় অবগত করে। পরে আমরা তাঁর খোঁজে অভিযান পরিচালনা করি। এক পর্যায়ে তার ফোন ট্র্যাংকি এর মাধ্যমে স্থান শনাক্ত করে কেপিএম মিলস অভ্যন্তরে পরিত্যক্ত ভবনে তার লাশটি পাওয়া যায়। তবে লাশটি পচে গেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
 
এদিকে কর্ণফুলী পেপার মিলস কারখানার একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই আবুল কাশেম বাবুল একসময় কেপিএম কারখানায়  কোম্পানী মাস্টার রোলে মেশিনে হাউসে কর্মরত ছিলো। কিন্তু গত ২০২৩ সালের ২৬ অক্টোবর চুরি কাজে জড়িত থাকার অপরাধে এবং প্রমানিত হওয়ায় মিলস কতৃপক্ষ তাকে চাকুরিচ্যুত করেছিলো।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার