ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

জামায়াত- বিএনপি'র নৈরাজ্যের প্রতিবাদে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার মানববন্ধন


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৮-৭-২০২৪ দুপুর ২:৪৩
বিএনপি-জামায়াত, শিবির-ছাত্রদলের নৈরাজ্য, সাংবাদিক হত্যা, গণমাধ্যমকর্মীদের উপর হামলা, ক্যামেরা ভাংচুর, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার বেলা ১১ টায় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া ডিসি কোর্টের সামনে মহাসড়কে এক বিশাল মানববন্ধন করে। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।  সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)'র সহ সভাপতি শেখ হাসান বেলাল, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী।
বক্তারা বলেন, গণমাধ্যমের শত্রু,স্বাধীনতার শত্রু, উন্নয়নের শত্রু বিএনপি-জামায়াত, ছাত্রদল, শিবির আগুন সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই ধ্বংসযজ্ঞের অর্থদাতা, মদদদাতা হোয়াইট ক্রিমিনালদের আইনের আওতায় আনতে হবে।

এমএসএম / এমএসএম

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়

ঠাকুরগাঁওয়ে কিশোরীর আত্মহত্যা ও কীটনাশকে কৃষকের মৃত্যু

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে দুটি বিষয়ে পাঠদানের চূড়ান্ত অনুমোদন