বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব'র সাথে নতুন ওসি নির্মল দেবের মতবিনিময়
সিলেটের বালাগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নির্মল দেব উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গত ২৬ জুলাই বালাগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন তিনি। নির্মল দেব এর আগে গোয়াইনঘাট থানাধীন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ছিলেন। এই কর্মকর্তার জন্মস্থান নবীগঞ্জ জেলায়।
শনিবার সকাল সাড়ে ১১ টায় নতুন কর্মস্থলে উপজেলা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে সাংবাদিকসহ বালাগঞ্জবাসীকে নিয়ে একসাথে মিলে মিশে কাজ করবেন বলে জানান তিনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা সহ প্রত্যকটি কাজে সকলের সহযোগীতা প্রত্যাশা করে ওসি বলেন, সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। সকল সাংবাদিক বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা তৈরি সম্ভব। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, সম্প্রতি ইস্যুতে জনগণের জানমালের যেনো ক্ষতি না করতে পারে দুষ্কৃতিকারীরা বালাগঞ্জ থানা পুলিশ খুবই সচেতন অবস্থানে রয়েছে। এপর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং কেউ কোনো নাশকতা করার পরিকল্পনা করলে গোপনে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ফয়েজ আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব'র সভাপতি শামীম আহমদ, সহসভাপতি আব্দুশ শহিদ, শাহ মো. হেলাল, সাধারণ সম্পাদক আবুল হোসেন ইমন, কোষাধক্ষ্য জাগির হোসেন, কার্যকারী সদস্য শাহাব উদ্দিন শাহীন, রজত চন্দ্র দাস ভূলন, ম.আ মুকিত প্রমুখ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত