ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

রাজশাহীতে নিম্ন আয়ের অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দিলেন মেয়র খায়রুজ্জামান লিটন


পাভেল ইসলাম মিমুল, রাজশাহী photo পাভেল ইসলাম মিমুল, রাজশাহী
প্রকাশিত: ২৯-৭-২০২৪ বিকাল ৫:২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান পরিস্থিতে নিম্ন আয়ের অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 
 
বাংলাদেশ আওয়ামী লীগ,রাজশাহী মহানগরের আয়োজনে সোমবার (২৯ জুলাই) বেলা তিনটায় সাহেব বাজার জিরোপয়েন্টে সাত শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। 
 
প্রত্যেকের জন্য খাদ্য সামগ্রীর প্রতিটি পকেটে রয়েছে ৫ কেজি চাল,২ কেজি আটা,১ কেজি আলু,৫০০ গ্রাম ডাল, ৫০০ মিলি সয়াবিন তেল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
 
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন,সারাদেশে অরাজকতা ও সহিংসতার কারণে সৃষ্ট পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষেরা সংকটে পড়েছেন। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা নিম্ন আয়ের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রথমদিনে সাত শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক কার্যক্রম চলমান থাকবে।
 
তিনি আরো বলেন,যারা দেশে নৈরাজ্য ও সহিংসতা করছে, তাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।
 
অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,সহ-সভাপতি ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা,সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ,রেজাউল ইসলাম বাবুল,বদিউজ্জামান খায়ের,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন,সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন,প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ,কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল,ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত,উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য শামসুজ্জামান আওয়াল,আশরাফ উদ্দিন খান, আলিমুল হাসান সজল,বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ,মহানগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম,সাধারণ সম্পাদক আকতার আলী,মহানগর যুবলীগ সভাপতি মনিরুজ্জামান খাঁন মনির,সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি,মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন,মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম,সাধারণ সম্পাদক ডা: সিরাজুম মুবিন সবুজ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

এমএসএম / এমএসএম

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস