কোটা আন্দোলন
ঢাকায় নিহত পিবিআই কর্মকর্তার লাশ ঈশ্বরগঞ্জ থেকে উত্তোলন
কোটা আন্দোলনে দুষ্কৃতিকারীদের হামলায় নিহত নারায়ণগঞ্জ পিবিআই কর্মকর্তা মাসুদ পারভেজ ভুঁইয়ার লাশ ঈশ্বরগঞ্জের কালান্দর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ময়মনসিংহ পিবিআই এর উপ পরিদর্শক আশরাফ জানান, গত ১৯ জুলাই সন্ধ্যা ৭টার দিকে খিলগাঁও থানার বনশ্রী এলাকায় কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সন্ত্রাসীরা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই মৃত্যু বরণ করেন। তৎসময়ে ঘটনার পারিপার্শ্বিকতায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের লোকজন তার লাশ গ্রামের বাড়ি কালান্দর গ্রামে নিয়ে আসে। পরে পারিবারিক কবরস্থানে স্বাভাবিক নিয়মে দাফন করা হয়।
এঘটনায় নিহতের স্ত্রী মেরিনা আক্তার দিনা খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ন্যায় বিচারের স্বার্থে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে বলে উপ পরিদর্শক আশরাফ জানান।
এমএসএম / এমএসএম
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত