ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

মেয়ের জীবনের হুমকি, আর্জেন্টিনায় ফিরছেন না ডি মারিয়া


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-৭-২০২৪ দুপুর ২:৩২

আনহেল ডি মারিয়ার ওপর জন্মভূমি রোজারিওর গ্যাং দলের নজর যেন সরছেই না। কদিন আগেই তার রোজারিও সেন্ট্রালের বাড়িতে পাঠানো হয়েছিল মৃত্যুর হুমকি সম্বলিত এক চিরকুট। এবার সরাসরি তার মেয়ের নাম উল্লেখ করে হুমকি দিয়েছে তারা। ডি মারিয়ার বোনের দোকানে একটি বাক্সে ভরে পাঠানো হয়েছে এই হুমকি। যেখানে বলা হয়েছে, আর্জেন্টিনায় ফিরলেই খুন হতে হবে তার মেয়েকে। 

বুলেটবিদ্ধ শূকরের একটি মাথা হুমকি হিসেবে আনহেল ডি মারিয়ার পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। আর্জেন্টাইন টিভিতে দেয়া সাক্ষাতে ডি মারিয়া নিজেই জানিয়েছেন এমন হুমকির কথা, ‘আমার বোনের দোকানে হুমকি দেওয়া হয়েছে। একটি বাক্সে করে শূকরের মাথা পাঠানো হয়েছে, যার কপাল বুলেটবিদ্ধ। চিরকুটও দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, আমি যদি (রোজারিও) সেন্ট্রালে ফিরি, তাহলে পরবর্তী মাথাটি হবে আমার (ছোট) মেয়ে পিয়ার।’

এমন অবস্থায় নিজের ছেলেবেলার ক্লাব থেকে অবসর নেয়ার ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ডি মারিয়া। আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোজারিও শহরের বাসিন্দা ডি মারিয়া। ক্যারিয়ারের শুরুটা রোজারিও সেন্ট্রালের বয়সভিত্তিক দল থেকে। দুই মৌসুম খেলেছেন ক্লাবটির মূল দলে। সেখান থেকেই পরবর্তীতে তারকা হয়ে উঠেছেন ডি মারিয়া।

২০২২ সালে কাতারে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা এই উইঙ্গার চেয়েছিলেন ক্যারিয়ারের শেষটা রোজারিও সেন্ট্রালের হয়ে করতে। কিন্তু এমন হুমকির পর রোজারিওতে আর ফিরছেন না তিনি, ‘আমি এভাবে রোজারিওতে ফিরব না। ওরা আমার পরিবারের প্রতি হাত বাড়িয়েছে, আমি কোনোভাবেই সেটা হতে দেব না।'

রোজারিও থেকেই উঠে এসেছেন আর্জেন্টিনার আরেক মহাতারকা লিওনেল মেসিও। গেল বছর তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জের পারিবারিক ব্যবসাতেও হামলা চালানো হয়েছিল। আর্জেন্টিনার তৃতীয় বৃহত্তম এই শহর বিশ্বের অন্যতম অপরাধপ্রবণ শহর। খুন, ডাকাতি কিংবা গ্যাং লড়াই সেখানে একেবারেই নিত্য নৈমিত্তিক ঘটনা।

এমন নাজুক অবস্থায় শহরের মেয়রের পক্ষ থেকে নিজ পরিবারের জন্য বাড়তি নিরাপত্তা নিতেও নারাজ ডি মারিয়া, ‘বাসের অপেক্ষায় লোকে দাঁড়াতে পারছে না, একটি ব্যাকপ্যাকের জন্য খুন হচ্ছে কিংবা চুরি–ডাকাতির শিকার হচ্ছে। রোজারিওর লোকজন কাজের জন্য বাইরেও যেতে পারে না। এমন পরিস্থিতিতে আমার নিরাপত্তা নিয়ে কথাটা অসম্মানজনক।

রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, জুভেন্টাস  ও বেনফিকার মতো ক্লাবে নিজের ক্যারিয়ার পার করেছেন ডি মারিয়া। কোপা আমেরিকার পর আর্জেন্টিনাকে জানিয়েছেন বিদায়। বেনফিকার সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ। এরপরেই পরিকল্পনা ছিল রোজারিওতে ফেরার। কিন্তু মেয়ের জীবনের ওপর এমন হুমকির কারণে সেটা আর হচ্ছে না।

T.A.S / T.A.S

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!