ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

১৩ মাস পর টেস্ট ব্যাটিংয়ের রাজত্ব বদল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-৭-২০২৪ বিকাল ৬:৪০

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার ছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন। অবশেষে তার রাজত্ব কেড়ে নিলেন ইংল্যান্ড তারকা জো রুট। গত বছরের জুনে তিনি সবশেষ টেস্টের এক নম্বর ব্যাটিংয়ে ছিলেন, এ নিয়ে মোট ৯ বার তিনি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করলেন। সেরা দশের মধ্যে এক ধাপ করে এগিয়ে যথাক্রমে তিন-ছয়ের মধ্যে আছেন বাবর আজম, ড্যারিল মিচেল, স্টিভেন স্মিথ ও রোহিত শর্মা।

আজ (বুধবার) পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ঘরের মাঠে সম্প্রতি ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে। যেখানে দুটি ফিফটি ও একটি সেঞ্চুরি করেছেন রুট। যা তাকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তুলে দিয়েছে। তবে চারধাপ পিছিয়ে সাতে নেমে গেছেন তার স্বদেশি সতীর্থ হ্যারি ব্রুক। 

শীর্ষে ওঠা রুটের রেটিং পয়েন্ট ৮৭২। দুইয়ে থাকা উইলিয়ামসনের পয়েন্ট ৮৫৯। এই দুজন ছাড়া আর কারও ৮০০ রেটিং–ও নেই। ইংলিশ-ক্যারিবীয়দের সিরিজে ৫৭ রানের রেকর্ডগড়া ইনিংস খেলে ৪ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছেন বেন স্টোকস। এ ছাড়া বোলারদের র‌্যাঙ্কিংয়ে মার্ক উড প্রথমবার শীর্ষ বিশে ঢুকেছেন। তবে টেস্ট বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন। রবীন্দ্র জাদেজা আছেন অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে।

টি-টোয়েন্টির ব্যাটিং-বোলিং র‌্যাঙ্কিংয়েও বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। যদিও ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জেতা ভারতের হয়ে ভালো ব্যাটিংয়ের সুবাদে চার নম্বর জায়গা পুনরুদ্ধার করেছেন যশস্বী জয়সওয়াল। আর শুভমান গিল ১৬ ধাপ এগিয়ে এখন ক্যারিয়ার সেরা ২১ নম্বরে। এ ছাড়া শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা ১১ ধাপ এগিয়ে ১৫ ও কুশল পেরেরা ৪০ ধাপ লাফিয়ে ৬৩ নম্বরে উঠে এসেছেন।

সংক্ষিপ্ত ফরম্যাটের বোলিং র‌্যাঙ্কিংয়ে যথারীতি আদিল রশিদ শীর্ষে এবং অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের নম্বর ওয়ান মার্কাস স্টয়নিস। সাবেক নম্বর ওয়ান ভারতের রবি বিষ্ণই এবার আট ধাপ এগিয়েছেন। এ ছাড়া আর্শদিপ সিং ১৯ নম্বর এবং ওয়াশিংটন সুন্দর ৬ ধাপ এগিয়ে আছেন ৪০ নম্বরে।

T.A.S / T.A.S

ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান

ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক

নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

নামিবিয়া সফরে দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক, স্কোয়াডে দুই ভাই

ইউএস ওপেনে ফিরছেন ফেদেরার

কোচদের হাতাহাতি, ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা বলল বাফুফে

মাথা ঠোকাঠুকি করে শাস্তি পেলেন ভারত ও শ্রীলঙ্কার ক্রিকেটার

শামীমের ফিফটি, বাংলাদেশ এইচপি’র টানা তৃতীয় জয়

কার্সের কাণ্ডে ফের প্রশ্নের মুখে ইংল্যান্ডের দলীয় শৃঙ্খলা

বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের খেলা নিয়ে যা বলছেন বাফুফে সভাপতি

‘হ্যান্ড অব গড’ গোলের সেই বল বিক্রি হলো ৩৩ লাখ ডলারে!

দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!