ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মির্জাগঞ্জে দুই ভাইকে কুপিয়ে জখম


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ২৩-৮-২০২১ দুপুর ১২:৩

পটুয়াখালীর মির্জাগঞ্জে মো. রিফাত (২২) ও সিফাত (১৮) নামে দুই ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (২২ ‍আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দেউলী নতুন বাজারে এ ঘটনা ঘটে। আহত দুই ভাই উপজেলার দেউলী গ্রামের শাহাবুদ্দিন সিকদারের ছেলে। উপজেলার বৈদ্যপাশা গ্রামের মো. হানিফ গাজীর ছেলে মন্নান তার হাতে থাকা চাপাতি দিয়ে তাদের কোপায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিফাতের বন্ধু নাজমুলের কিছুদিন পূর্বে দেউলী আবাসনের বাসিন্দা হারুনের সাথে মন্নানের ঝগড়া-বিবাদ হয়। এতে নাজমুল বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে স্থানীয়রা তা সমাধান করেন। ঘটনার সময় নাজমুল ও রিফাত একটি চায়ের দোকানে বসেছিলেন। পূর্বশত্রুতার জের ধরে মন্নান একটি চাপাতি দিয়ে নাজমুলের পেছন থেকে কোপ দিলে তা রিফাতের গায়ে লাগে। এ খবর পেয়ে রিফাতের ছোট ভাই সিফাত ছুটে এলে তাকেও আঘাত করে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে বরিশালে পাঠান এবং সিফাতকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে নিউজ লেখার আগ পর্যন্ত কোনো মামলা হয়নি।

মির্জাগঞ্জ থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ২য় সেমিফাইনালে বালুয়াকান্দি সানরাইজ কিংস

নরসিংদীর তিন চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান